...
...
Next Story

‘একসঙ্গে শোওয়ার সময় কেন নেয়নি মা-র অনুমতি…’, রাজবীরের বিয়ে নিয়ে মন্তব্যে বাড়ছে চর্চা! কী বলছেন নন্দিনীর বাবা-মা?

সাংবাদিকদের প্রশ্নে রাজবীর সাফ জানিয়েছেন যে, মায়ের অমতে তিনি নন্দিনীকে বিয়ে করবেন না। এহেন জবাবে কষ্ট পেয়েছেন নন্দিনী। সঙ্গে রাজবীরের বিয়ে নিয়ে বক্তব্যের পর মুখ খুলেছেন নন্দিনীর মা-বাবাও।

Published on: Nov 24, 2026, 18:00:32 IST
Advertisement

বিগ বস বাংলার সোমবারের এপিসোডে বিয়ে নিয়ে রাজবীরের করা মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এমনিতেই শুরু থেকে রাজবীর ও নন্দিনীর প্রেম আসল না নকল, তা নিয়ে জল্পনা-কল্পনার পারদ আকাশ ছুঁয়েছে। তবে রাজবীর আর নন্দিনী দুজনেই একে-অপরের প্রতি অনুরাগ-ভালোবাসা প্রকাশ করে চলেছেন। বিগ বস বাংলা থেকে বেরিয়েও নন্দিনীর মুখে রাজবীরকে ভালোবাসার কথা। এদিকে, রাজবীরও ঘরের সদস্যদের সঙ্গে বসে কখনো নিউ ইয়ারে নন্দিনীকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তো কখনো আবার প্রেমিকার জন্য নিজের হাতে বানাচ্ছেন উপহার।

বিয়ে নিয়ে রাজবীরের মন্তব্যে নন্দিনীর বাবা-মা কী বলছেন?
বিয়ে নিয়ে রাজবীরের মন্তব্যে নন্দিনীর বাবা-মা কী বলছেন?

তবে সাংবাদিকদের প্রশ্নে রাজবীর সাফ জানিয়েছেন যে, মায়ের অমতে তিনি নন্দিনীকে বিয়ে করবেন না। তবে তাঁর বিশ্বাস, তাঁদের কিছু ভুলের কারণে মা অসন্তুষ্ট থাকলেও, ছেলের ভালোবাসায় স্বীকৃতি দেবেনই। এদিকে রাজবীরের বলা ‘মায়ের অমতেবিয়ে করব না’ শুনে কটাক্ষ করছেন নিন্দুকরা। সোশ্যাল মিডিয়ায় এমন পোস্টও চোখে পড়েছে ‘একসঙ্গে শোওয়ার সময় কেন নেননি মায়ের অনুমতি’!

এদিকে, রাজবীরের এহেন জবাবে কষ্ট পেয়েছেন নন্দিনীও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, যেহেতু তাঁদের বয়স মাত্র ২ মাস, তাও বিগ বসের ঘরে, তাই বাইরের পৃথিবীতে একে-অপরকে পরখ করে দেখতে চান। শুধু নন্দিনীর মত, রাজবীর ওভাবে জবাব না দিলেও পারতেন।

এদিকে, রাজবীরের বিয়ে নিয়ে বক্তব্যের পর মুখ খুলেছেন নন্দিনীর মা-বাবাও। মা পূজা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি নন্দিনীর মা। রাজবীর আজ যে কথাগুলো বলেছে সত্যিই ঠিক বলেছে। মাকে কষ্ট দিতে চায় না, আমি এটা ঠিক মনে করি।’ আর নন্দিনীর বাবার বক্তব্য, ‘রাজবীরের উত্তর একেবারেই সঠিক ছিল, ওর প্রতি ভালোবাসা আমার আরও বেড়ে গেল। এই পৃথিবীতে সবার আগে মা। যে মাকে খুশি করতে পারে না, সে কাউকে করতে পারবে না।’

 

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks