...
...
Next Story

নন্দিনীর বাড়িতে দুঃসংবাদ, প্রয়াত ঠাকুমা! তবে কি বিগ বস বাংলা থেকে নেবেন বিদায়?

এল দুঃসংবাদ। প্রিয় মানুষকে হারালেন নন্দিনী। আর সেই খবর ছড়িয়ে পড়তেই চিন্তায় নন্দিনীর ভক্তরা। তবে কি এবার বিগ বস বাংলার ঘরকে বিদায় জানাতে হবে?

Published on: Oct 1, 2026, 11:02:34 IST
Advertisement

বিগ বস বাংলা-র ঘরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন যে প্রতিযোগীরা, তাঁদের মধ্যে অন্যতম হলেন নন্দিনী দত্ত। কনে দেখা আলো ধারাবাহিকটি মাঝপথে ছেড়ে দিয়ে বিগ বস বাংলায় যোগ দেন নন্দিনী।

প্রয়াত নন্দিনী দত্তের ঠাকুমা।
প্রয়াত নন্দিনী দত্তের ঠাকুমা।

তবে এবার এল দুঃসংবাদ। প্রিয় মানুষকে হারালেন নন্দিনী। আর সেই খবর ছড়িয়ে পড়তেই বিষাদে নন্দিনীর ভক্তরা। জানা গিয়েছে যে, প্রয়াত হয়েছেন নন্দিনীর ঠাকুমা মীরা দত্ত। যে খবর ভাগ করে নিয়েছে নন্দিনীর বাবা সোশ্যাল মিডিয়ায়। বুধবার রাত ১১টা নাগাদ প্রয়াত হন তিনি।

আর সেই খবর ছড়িয়ে পড়তেই নন্দিনীর এক ভক্ত কমেন্ট করলেন, ‘আহা রে, মেয়েটা জানতেও পারবে না’। আরেকজন লেখেন, ‘হিন্দি বিগ বসে একবার দেখেছিলাম কিথ সিক্যুইরা-র ভাই মারা যাওয়ায় বিগ বসের ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। ভাইয়ের শেষকৃত্য করে ফেরেন। জানি না বিগ বস বাংলা-র ঘরে এরকম কোনো সুযোগ দেওয়া হবে কি না!’ আরেকজন লেখেন, ‘নন্দিনীর জন্য সত্যি খারাপ লাগছে। যেমনই হোক, মেয়েটা বেশ ভালোই খেলছিল। বিগ বস বাংলা-কে বলা চলে চালিয়ে নিয়ে যাচ্ছিল যে ক'জন তার মধ্যে ও অন্যতম।’

ইতিমধ্যেই বিগ বস বাংলা-র ঘরে একাধিক বিতর্ক নন্দিনীকে ঘিরে। যার মধ্যে রয়েছে শো-এর আরেক প্রতিযোগী রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্ক এবং সৃজলা গুহকে একটি টাস্ক চলাকালীন ঘোড়া থেকে ফেলে দেওয়া।

যদিও সৃজলাকে ঘোরা থেকে ফেলে দিয়েছিলেন নন্দিনী টাস্কের অংশ হিসেবে। তবে সেই সময় খানিক বাহ্য়জ্ঞান হারিয়ে একপ্রকার আছাড় মারেন সৃজলার ঘোড়াটিকে। ৫ দিন চিকিৎসা ও বিশ্রামের পর তিনি সম্প্রতি সুস্থ হয়ে পুনরায় বিগ বসের ঘরে ফিরে এসেছেন। আর নিজের এই কাজের জন্য একাধিকবার ক্ষমা চাইতে দেখা যায় নন্দিনীকে। এমনকী, ঘরের অন্য সদস্যদের কাছে গিয়েও ক্রমাগত অনুশোচনা করেছেন।

বিগ বস বাংলা শুরু হয়েছে ৩০ অগস্ট থেকে। ইতিমধ্যেই সিজনটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তিন মাস চলার কথা, অর্থাৎ নভেম্বর অবধি চলার কথা বিগ বস বাংলা। দর্শকদের ফেভারিটের তালিকায় আছে রাজবীর, দুর্নিবার, জীতু, নন্দিনী-রা। এখনো যেন কিছুটা ঝিমিয়ে দুর্নিবার, ঝিলম, সোনামণিরা। ধামাল করছেন তনুশ্রী, ভরত কল-ও। তাল মিলিয়ে খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফুটবলার দীপেন্দুও।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks