রবিবার বিগ বস বাংলা থেকে বিদায় নিয়েছেন সোনামণি সাহা। মোহর, এক্কা দোক্কা, শুভ বিবাহ-এর মতো স্টার জলসার ধারাবাহিকে কাজ করেছেন সোনামণি। ফলত তাঁকে নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। সোনামণি-র এভিকশনের পর তাঁকে নিয়ে পোস্ট এল আরেক এক্স কনটেসটেন্ট নন্দিনী দত্তের থেকে।

বিগ বসের ঘরে থাকাকালীন তাঁর ও সোনামণির একটি ছবি শেয়ার করে নন্দিনী লিখলেন, ‘তুমি প্রতিটি টাস্কে সব পুরুষ ও মহিলাকে হারিয়ে দিয়েছ! তোমার শক্তিই তোমার আসল পরিচয়!’
সোনামণির প্রশংসায় নন্দিনী আরও লিখেছেন, ‘আমি জানি, তোমার জন্য খেলাটা খুব কঠিন ছিল। কখনও কখনও তোমার মনে হয়েছে, এই শো-টা হয়তো তোমার জন্য সঠিক জায়গা নয়। তবুও তুমি চেষ্টা চালিয়ে গিয়েছ। শো-তে তুমিই ছিলে সবচেয়ে বেশি শৃঙ্খলাপরায়ণ মেয়ে! কখনো কখনো রাগের মাথায় আমরা এমন কিছু কথা বলে ফেলি, যা আসলে মন থেকে বলতে চাই না! সত্যিই, তুমি আসল সোনা!’
বিগ বসে থাকাকালীন একাধিকবার ঝামেলায় জড়িয়েছেন নন্দিনী ও সোনামণি। এমনকী একটি ক্যাপ্টেন্সি টাস্কের যখন সঞ্চালক ছিলেন সোনামণি, তখন সেটিতে হেরে যান নন্দিনী। এই নিয়ে তাঁদের ঝগড়াও হয় খুব। এমনকী সোনামণি রেগেমেগে নন্দিনীকে বলেছিলেন, ‘তুই হার মানতে পারিস না’! এরপর বহু সাক্ষাৎকারে নন্দিনীকে বলতে শোনা গিয়েছে, ‘আমাকে হার মানতে শিখিয়েছে সোনামণিদি।’
দর্শকদের একাংশের অভিযোগ ছিল যে, সোনামণিকে এতদিন ধরে বাঁচিয়ে এসেছে বিগ বস। এমনকী, বহু লোকই মনে করেছিলেন জলসার নায়িকা হিসেবে তিনি নিশ্চিত ফাইনালে পৌঁছবেন। তবে তা হয়নি। ফাইনালের মাসখানেক আগেই নিতে হল বিদায়। বর্তমানে বিগ বস বাংলার ঘরে রয়েছেন জীতু কমল, দুর্নিবার সাহা, সৃজলা গুহ, মনামী ঘোষ, নিরঞ্জন মণ্ডল, রাজবীর দে। আর এই সপ্তাহে নিমিনেশনে রয়েছে তনুশ্রী রায় দাস ও রণিতা দাস। দেখার কে বেরয়। সঙ্গে জীতু, দুর্নিবার, সৃজলা, মনামী, নিরঞ্জন, রাজবীরদের মধ্যে টিকিট টু ফিনালে-ই বা কার হাতে ওঠে।
{{/usCountry}}দর্শকদের একাংশের অভিযোগ ছিল যে, সোনামণিকে এতদিন ধরে বাঁচিয়ে এসেছে বিগ বস। এমনকী, বহু লোকই মনে করেছিলেন জলসার নায়িকা হিসেবে তিনি নিশ্চিত ফাইনালে পৌঁছবেন। তবে তা হয়নি। ফাইনালের মাসখানেক আগেই নিতে হল বিদায়। বর্তমানে বিগ বস বাংলার ঘরে রয়েছেন জীতু কমল, দুর্নিবার সাহা, সৃজলা গুহ, মনামী ঘোষ, নিরঞ্জন মণ্ডল, রাজবীর দে। আর এই সপ্তাহে নিমিনেশনে রয়েছে তনুশ্রী রায় দাস ও রণিতা দাস। দেখার কে বেরয়। সঙ্গে জীতু, দুর্নিবার, সৃজলা, মনামী, নিরঞ্জন, রাজবীরদের মধ্যে টিকিট টু ফিনালে-ই বা কার হাতে ওঠে।
{{/usCountry}}