সোমবার বিগ বস বাংলার সদস্যরা সাংবাদিকদের থেকে নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হন। আর স্বাভাবিকভাবেই সেখানে প্রশ্ন ওঠে, রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়ে। শুধু তাই নয়, রাজবীরের কাছে জানতে চাওয়া হয় যে, তিনি কবে বিয়ে করবেন নন্দিনীকে। আর তাতে রাজবীরের থেকে যে জবাব আসে, তাতে বেশ মনখারাপ নন্দিনীর।

রাজবীর স্পষ্ট করেন যে, তিনি নন্দিনীকে ভালোবাসেন। এবং এই সম্পর্ক নিয়ে সিরিয়াস। এমনকী বাগদান করে নিতেও তিনি রাজি। তবে রাজবীরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মায়ের মতামত নেওয়া। তাঁকে বলতে শোনা যায়, ‘আমি এমন কিছু করতে চাই না যাতে মায়ের কোনও খারাপলাগা থাকে। সেই কারণে আমি মাকে রাজি করানোর চেষ্টা করব এই বিয়ের ব্যাপারে।’ এমনকী, মা না চাইলে তিনি রাজবীরের সঙ্গে যাবেন না ছাদনাতলায়, এমন কথাও বলেন।
এরপর রাতের দিকেই নন্দিনীর তরফ থেকে আসে তাঁর বক্তব্য। তিনি তাঁর স্টোরিতে লেখেন, ‘আমাদের পরিচয় হয় একটি রিয়েলিটি শোতে। আর আমাদের সম্পর্কের বয়স মাত্র দুই মাস। এই অবস্থায় বিয়ে নিয়ে এখনই কোনো উত্তর আশা করাটা অন্যায়। কারণ আমরা এখনো ক্যামেরার বাইরের বাস্তব জীবনে একসঙ্গে সময় কাটাইনি, একে অপরকে বুঝিনি। আর্থিক বিষয়, দায়িত্ব, পরিবার, অসুস্থতা এবং জীবনের নানা পরিস্থিতি—এসব এখনো একসঙ্গে সামলে দেখার সুযোগ হয়নি।ভালোবাসা, রোমান্স আর মনের মধ্যে প্রজাপতি ওড়ার অনুভূতিগুলো নিঃসন্দেহে সুন্দর। কিন্তু বিয়ের জন্য শুধু ভালোবাসা যথেষ্ট নয়। ক্যামেরার বাইরেও একে অপরকে চেনা, বোঝা এবং জীবনের বাস্তব চ্যালেঞ্জগুলোতে একে অপরের পাশে থাকার মানসিকতা আছে কি না, সেটাও জানা জরুরি। আমি তাকে পছন্দ করি, ভালোবাসি এবং আমার অনুভূতিগুলো সত্যি। কিন্তু আমরা সত্যিই সারাজীবন একসঙ্গে থাকার জন্য তৈরি কি না, সেই উত্তর একমাত্র সময়ই দিতে পারবে।’
নন্দিনী মনে করে রাজবীর তাঁর জবাব একটু আলাদাভাবে দিলেও পারতেন। লেখেন, ‘ও যেভাবে প্রশ্নের জবাব দিয়েছে, তাতে আমি কষ্ট পেয়েছি। আমি আশা করেছিলাম, সে বলবে যে এসব সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়ের প্রয়োজন এবং সে শোয়ের বাইরেও আমাদের সম্পর্কটাকে আরও ভালোভাবে বুঝতে ও এগিয়ে নিতে চায়। আমি কখনোই ওর কথা বা কাজ নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু তার একটি কথার কারণে আমার অনুভূতিগুলো বদলে যাবে, এমনটাও নয়।’
{{/usCountry}}নন্দিনী মনে করে রাজবীর তাঁর জবাব একটু আলাদাভাবে দিলেও পারতেন। লেখেন, ‘ও যেভাবে প্রশ্নের জবাব দিয়েছে, তাতে আমি কষ্ট পেয়েছি। আমি আশা করেছিলাম, সে বলবে যে এসব সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়ের প্রয়োজন এবং সে শোয়ের বাইরেও আমাদের সম্পর্কটাকে আরও ভালোভাবে বুঝতে ও এগিয়ে নিতে চায়। আমি কখনোই ওর কথা বা কাজ নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু তার একটি কথার কারণে আমার অনুভূতিগুলো বদলে যাবে, এমনটাও নয়।’
{{/usCountry}}ABOUT THE AUTHOR
হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।