...
...
Next Story

‘কিছু সম্পর্ক হয় পুরনো ওয়াইনের মতো’, ঋতুপর্ণাকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ নন্দিনী

কিছু বন্ধুত্ব ছোটবেলায় তৈরি হয়, আবার কিছু বন্ধুত্ব তৈরি হয় কাজে সূত্রে। কিছু বন্ধুত্ব আবার জীবনের এমন সময়ে তৈরি হয় যা সারা জীবন থেকে যায়। এমনই বন্ধুত্ব ঋতুপর্ণা সেনগুপ্ত ও নন্দিনী মুখোপাধ্যায়ের সঙ্গে।

Published on: Oct 26, 2026, 21:07:06 IST
Advertisement

কিছু বন্ধুত্ব ছোটবেলায় তৈরি হয়, আবার কিছু বন্ধুত্ব তৈরি হয় কাজে সূত্রে। কিছু বন্ধুত্ব আবার জীবনের এমন সময়ে তৈরি হয় যা সারা জীবন থেকে যায়। এমনই বন্ধুত্ব ঋতুপর্ণা সেনগুপ্ত ও নন্দিনী মুখোপাধ্যায়ের সঙ্গে। তাপস পাল-ঋতুপর্ণা একসঙ্গে কাজ করলেও নন্দিনীর সঙ্গে ঋতুপর্ণার সম্পর্কটা তৈরি হয়ে যায় ব্যক্তিগত।

ঋতুপর্ণাকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ নন্দিনী
ঋতুপর্ণাকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ নন্দিনী

তাপস পালের মৃত্যুর সময়ও বন্ধুর মতো নন্দিনীকে আগলে রেখেছিলেন ঋতুপর্ণা। সোহিনীর পাশে দাঁড়িয়ে ছিলেন বড় অভিভাবকের মতো। তাই ৯০ দশকের গোড়ার দিকে যে বন্ধুত্ব তৈরি হয়েছিল, সেটা যতদিন গড়িয়েছে ততই পুরনো ওয়াইনের মতো সুন্দর হয়েছে। দুজনকেই জীবন অনেক সুখ দুঃখের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে কিন্তু যখন দেখা হয়েছে তখন আবার সেখান থেকেই তাঁরা শুরু করেছিলেন যেখানে শেষ কথা হয়েছিল।

নন্দিনী লেখেন, ‘একমাত্র সন্তান যে মাত্র কুড়ি দিনের ব্যবধানে তার বাবা মা দুজনকেই হারিয়েছিল, সেই যন্ত্রণা এক সময় আমাকে পৃথিবীকে চিনিয়েছিল। কিন্তু জীবনের একটা পর্যায়ে আমি একটা গভীর সুন্দর জিনিস আবিষ্কার করেছি যে সব সময় শক্তিশালী বন্ধন রক্তের সম্পর্কের মাধ্যমে পাওয়া যায় না, বরং তা তৈরি হয় ভালোবাসা বিশ্বাস আর আত্মার সংযোগের মাধ্যমে। ঈশ্বরের দেওয়া উপহারগুলোর মধ্যে তুমি একটি। আমি আগামী জীবনেও তোমাকে এই ভাবেই বন্ধু হিসেবে পেতে চাই।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks