পা ভেঙেছে নন্দিনীর, কী করে ঘটল এমন ঘটনা? দিদিকে পাশে নিয়ে দিলেন ঘটনার বিবরণ

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নিজের বক্তব্য প্রকাশ করতে দেখা যায় তাপস পত্নী নন্দিনী মুখোপাধ্যায় পালকে। বিগ বস চলাকালীনও বিভিন্ন বিষয় নিয়ে তিনি মন্তব্য প্রকাশ করেছেন। কিন্তু এবার তিনি এমন একটি খবর দিলেন, যা মোটেই আশা করেনি কেউ। খুব সম্প্রতি পা ভেঙেছে তাপস পত্নীর।

Published on: Nov 16, 2026, 17:30:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নিজের বক্তব্য প্রকাশ করতে দেখা যায় তাপস পত্নী নন্দিনী মুখোপাধ্যায় পালকে। বিগ বস চলাকালীনও বিভিন্ন বিষয় নিয়ে তিনি মন্তব্য প্রকাশ করেছেন। কিন্তু এবার তিনি এমন একটি খবর দিলেন, যা মোটেই আশা করেনি কেউ। খুব সম্প্রতি পা ভেঙেছে তাপস পত্নীর। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করে নিজেই জানালেন সেই কথা। কিন্তু আচমকা কি করে ঘটলো এমন ঘটনা?

পা ভেঙেছে নন্দিনীর
পা ভেঙেছে নন্দিনীর

সোশ্যাল মিডিয়ায় নন্দিনী যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, নন্দিনী একটি খাটে বসে রয়েছেন এবং পায়ে প্লাস্টার। ব্যাথা থাকলেও সেটি মুখে প্রকাশ করেননি তিনি। হাসিমুখেই ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে। ঘটনা বিবরণ দিলেন ছবির ক্যাপশনে।

আরও পড়ুন: বিপদের মুখ থেকে পল্লবীকে বাঁচালো কে? ‘কমলা নিবাস’ এ কি হতে চলেছে নতুন এন্ট্রি?

নন্দিনী লেখেন, ‘অনেকেই বলেন পা ভাঙার জন্য কোনও কারণ লাগে কিন্তু তারা হয়তো আমার সঙ্গে পরিচিত নন। কোনও কারণ ছাড়াই, দরজার বেল বাজার শব্দে আমি বিছানা থেকে উঠলাম আর পায়ে একটু শিরশিরানি অনুভূতি হল। আমি বসে পড়লাম আর বুঝতে পারলাম যে আমার পা ভেঙে গিয়েছে। এই মুহূর্তে উঠে দাঁড়ানোটাও ভীষণ কষ্টের।’

নন্দিনী লেখেন, ‘এই মুহূর্তে আমার মন আমার শরীরের মধ্যে আটকে রয়েছে, যার নিজস্ব পরিকল্পনা ছিল। পায়ে ব্যথার থেকেও সবথেকে কষ্টকর বাড়িতে বন্দী থাকা, পরনির্ভর হতে বাধ্য হওয়া, সবকিছু থেকে বঞ্চিত হওয়া আর দূর থেকে সবাইকে দেখা। এটা যেন একেবারেই আমায় পাগল করে দিচ্ছে। গতকাল আমার দিদি আমায় দেখতে এসেছিল। ও আমার পাগলামির সাক্ষী হয়ে রইল।’

আরও পড়ুন: অনুষ্ঠানে না যাওয়ায় করা হয় অপমান, আত্মসম্মান রক্ষার্থে বড় সিদ্ধান্ত অভিকার

সবশেষে তিনি লেখেন, ‘জীবন যখন আপনার চলাফেরার স্বাধীনতা কেড়ে নেয়, তখন যতটা সম্ভব দুষ্টুমি দিয়ে সেটার ক্ষতিপূরণ করা ছাড়া আর কিছুই করার থাকে না। আমি আপাতত সেটাই করছি।' ছবিতে নন্দিনীর পাশে তাদেরকে বসে থাকতে দেখা যায়। আর দেখা যায় বাড়ির খুদে সদস্যদের বসে থাকতে।