৫ অক্টোবর সোমবার জন্মদিন রাজবীর দে-র। বিগ বস বাংলা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সঙ্গে বাংলার মানুষের মন জয় করেছেন আরও একটা কারণে, তা হল ঘরের ভিতরে তাঁর ও নন্দিনী দত্তের কেমিস্ট্রি। এমনকী, তাঁদেরকে আজকাল সিদ্ধার্থ ও শেহনাজের সঙ্গেও তুলনা করা হচ্ছে।

নন্দিনীর বাবা এর আগেই জানিয়েছেন যে, মেয়ের ইচ্ছে আর মতামতই তাঁদের কাছে শেষ কথা। যদি বিগ বস বাংলার ঘর থেকে বের হওয়ার পরেও, নন্দিনী এই সম্পর্কে থাকতে চান, তাঁদের কোনো সমস্যা নেই। আর এবার রাজবীরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নন্দিনীর মা বুঝিয়ে দিলেন, তাঁরও এই একই মত।
রবিবার দাদার দরবারে দেখানো ফুটেজ শেয়ার করে নন্দিনীর মা লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে বিগ বস বাংলা-র কিং’। সঙ্গে আবার দিয়েছেন ‘রাজনন্দিনী’ হ্যাশট্যাগ। প্রসঙ্গত, অভিনেত্রীর মা পূজার হাতে রয়েছে একটি ‘রাজনন্দিনী’ ট্যাটু। যদিও নন্দিনীর বাবা জানিয়েছেন যে, এই ট্যাটুটি বহু পুরনো। এর সঙ্গে রাজবীর ও নন্দিনীকে নিয়ে চলা হ্যাশট্যাগ রাজনন্দিনী-র কোনো সম্পর্কই নেই।
বিগ বস বাংলা-র ঘরে একে-অপরের প্রতি ভালোবাসা আগেই স্বীকার করে নিয়েছেন রাজ ও নন্দিনী। যদিও ঘরের ভিতরে অনেক সদস্যই এটিকে গেমপ্ল্যান হিসেবে দেখছেন এখনো। তবে তা মানতে নারাজ রাজবীর ও নন্দিনী। স্পষ্ট করেছেন নিজেদের ভালোলাগার কথা, পছন্দের কথা। এমনকী, রাজের ব্রেসলেট হাতে পরে থাকেন নন্দিনী। এবং একটি ‘N’ লেখা আংটি থাকে রাজের আঙুলে।
শিলিগুড়ির নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন রাজবীর। ইতিমধ্যেই হারিয়েছেন বাবাকে। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন। পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া ২০১৭ জয়ী হয়েছিলেন। রাজবীরকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় রোডিজ। কসৌটি জিন্দেগি কি ২-তে মুখ্য চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে।
{{/usCountry}}শিলিগুড়ির নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন রাজবীর। ইতিমধ্যেই হারিয়েছেন বাবাকে। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন। পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া ২০১৭ জয়ী হয়েছিলেন। রাজবীরকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় রোডিজ। কসৌটি জিন্দেগি কি ২-তে মুখ্য চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে।
{{/usCountry}}তবে বিগ বস বাংলা-র ঘরে একাধিকবার ঘরের সদস্যদের অর্থাৎ টলিপাড়ার তারকাদের কটাক্ষ করতে দেখা গিয়েছে বাংলা-য় কাজ করা নিয়ে। এমনকী, কুয়োর ব্যাং-এর মতো কথাও ব্যবহার করেছেন। যা নিয়ে বকাও খেয়েছেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। রবিবারের এপিসোডেও সৌরভকে বারংবার সচেতন করতে দেখা যায় রাজবীরকে, যাতে তিনি টাস্কচলাকালীন আর ভাঙচুর না চালায়। রাজবীর নিজেও কথা দিয়েছেন, তিনি নিজের রাগ ও আবেগকে নিয়ন্ত্রণে রাখবেন। বিগ বস বাংলা-র ঘরে আপাতত রাজবীরের অ্যালায়েন্স দেখা যাচ্ছে নন্দিনী, জীতু, মনামী ও তনুশ্রীর সঙ্গে।