‘বিগ বস বাংলা’-র অন্দরে ড্রামা বা ফুটেজ খাওয়ার রাজনীতির অভাব নেই, কিন্তু প্রাঙ্কের নামে যে রিয়্যালিটি শোর পরিবেশ কতটা বিষাক্ত হয়ে উঠতে পারে, তা নিয়ে ক্ষোভে ফুটছে সামাজিক মাধ্যম! ভরত কল ও জীতু কমলের পরামর্শে ঘরে একটি ‘প্রি-প্ল্যানড ফান’ বা প্রাঙ্ক ঝগড়া শুরু করেছিলেন নন্দিনী। কিন্তু সেই মজার ছলে অনাবিল নাটক তৈরি করতে গিয়ে অন্য নারী প্রতিযোগীর চরিত্রহনন এবং কুরুচিকর মন্তব্যে সীমা পার করলেন তিনি!

তবে চুপ করে থাকেননি সৃজলা। নন্দিনীর অসভ্যতার মুখে দাঁড়িয়ে কাল যে সংহার রূপ ও ব্যক্তিত্ব সৃজলা দেখিয়েছেন, তাতে তাঁর প্রশংসায় পঞ্চমুখ পুরো নেটপাড়া!
প্রাঙ্কের নামে ব্যক্তিগত আক্রমণ ও ‘ডেসপারেট’ কটাক্ষ
ঘরের বাকি সদস্যরা যখন কিছুই জানতেন না, তখন ভরত কল ও জীতুর কথায় ভর করে সবাইকে—বিশেষত সৃজলাকে ‘হাইপার’ করার নেশায় মাতেন নন্দিনী। নিজেকে সোশ্যাল মিডিয়া রিলে ট্রেন্ড করানোর তাগিদে সস্তার নাটক শুরু করে নন্দিনী একপর্যায়ে সৃজলাকে চরম অবমাননাকর ভাষায় আক্রমণ করেন।
মজার ছলে হলেও সকলের সামনে সৃজলাকে ‘ডেসপারেট’ বলেন নন্দিনী। প্রাঙ্কের কথা জানা ছিল না সৃজলা। তিনি চরিত্র টেনে এই কটূক্তি নিতে পারেননি। সৃজলার যোগ্য জবাব: ‘কাজের জায়গায় কাজের জিনিস, পার্সোনাল জায়গায় পার্সোনাল!’বিন্দুমাত্র নাটক না করে সোজাসুজি নন্দিনীর চোখে চোখ রেখে কড়া জবাব দেন তিনি, ‘গেমের জন্য এক রাতে আমি কারও সঙ্গে বেড শেয়ার করতে পারব না! আমার কাজের জায়গা কাজের জায়গায়, পার্সোনাল জিনিস পার্সোনাল জায়গায়'।
সৃজলার এই যোগ্য ও সপাট জবাবে চুপ করে যান প্রাঙ্ক-মাস্টার নন্দিনী!
{{/usCountry}}সৃজলার এই যোগ্য ও সপাট জবাবে চুপ করে যান প্রাঙ্ক-মাস্টার নন্দিনী!
{{/usCountry}}রাজবীরের সঙ্গেও ঝামেলা
ঝামেলার মাশুল গুনতে গিয়ে উসকে ওঠে রাজবীরের পুরোনো অভ্যাসও। সৃজলা আগেই রাজবীরকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তিনি তাঁর প্রতি বিন্দুমাত্র ‘ইন্টারেস্টেড’ নন। তবুও রাজবীর মেজাজ দেখিয়ে মন্তব্য করেন, ‘শুধু মুখে বললে হয় না, অ্যাকশনেও করে দেখাতে হয়!’ অর্থাৎ সৃজলার হাবভাবে নাকি তা বোঝাই যায় না!
দর্শকদের একাংশ ক্ষোভ উগরে দিয়ে রাজবীরকে ‘জোকার’ আখ্যা দিয়ে মনে করিয়ে দিচ্ছেন—বিগ বসের ঘরের বাইরে সৃজলার নিজস্ব একটি সুন্দর জীবন রয়েছে এবং রাজবীরের থেকেও বহুগুণ সুন্দর ও যোগ্য সঙ্গী তাঁর জীবনে অলরেডি রয়েছে। প্রসঙ্গত, অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৃজলার সম্পর্কের চর্চা দীর্ঘদিনের তবে এই সম্পর্কে কোনওদিন সিলমোহর দেননি দুজনে। শনের কথায়, সৃজলা তাঁর জীবনে খুব স্পেশ্যাল। তবে এই স্পেশ্যাল বন্ধুত্বের নাম এখনও জানে না দর্শক। বিগ বসের ঘরে থাকার কথা ছিল শনেরও। তবে পায়ে চোট পাওয়ায় আপতত স্থগিত সেই পরিকল্পনা। শন বিগ বসের ঘরে পা দিলে সৃজলা-শনের রসায়ন কোন দিকে গড়ায়, সেইদিকে নজর থাকবে।