টেলিপাড়ায় ফের সানাই! গাঁটছড়া বাঁধলেন জনপ্রিয় অভিনেতা নন্দিশ সিং সান্ধু। দীর্ঘদিনের চর্চার অবসান ঘটিয়ে গত ১৪ নভেম্বর হুগলিতে অভিনেত্রী কবিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা। একেবারে ঐতিহ্যবাহী বাঙালি রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়েছেন এই জুটি। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে অত্যন্ত ঘরোয়া ও জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান।

গত ১৩ নভেম্বর এনগেজমেন্ট ও সঙ্গীতের অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল তাঁদের বিয়ের প্রি-ওয়েডিং সেলিব্রেশন। নাচে-গানে ভরপুর সেই আসরে সামিল হয়েছিলেন দুই পরিবারের নিকটজনেরা। এর পর ১৪ নভেম্বর সকালে হলুদ ও গায়েহলুদ পর্ব চুকে যাওয়ার পর সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসেন নন্দিশ ও কবিতা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই জুটির বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যা দেখে অনুরাগীরাও বেজায় খুশি।
বিয়ের দিনে বাঙালি বধূবেশে নজর কেড়েছেন কবিতা। গায়ে লাল ও ক্রিমের কম্বিনেশনের ট্র্যাডিশনাল বেনারসি শাড়ি, সঙ্গে মানানসই গহনা। অন্যদিকে, বরবেশে নন্দিশকে মানিয়েছিল দারুণ—পরনে ছিল ক্রিম রঙের ধুতি ও পাঞ্জাবি। পুরোদস্তুর বাঙালি রীতি ও ঐতিহ্য বজায় রেখেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই জুটি।
গত বছর সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন তাঁরা। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রোকা ও আংটি বদল সেরেছিলেন নন্দিশ ও কবিতা। প্রায় এক মাস সেই খবর নিজেদের মধ্যে রাখার পর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবরটি জানান নন্দিশ। ক্যাপশনে লিখেছিলেন, ‘হাই পার্টনার। রেডি।’ অন্যদিকে একটি ইনস্টাগ্রাম স্টোরিতে আংটির ছবি দিয়ে ‘০৫/০৯/২০২৫’ তারিখটি শেয়ার করেছিলেন কবিতা।
{{/usCountry}}গত বছর সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন তাঁরা। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রোকা ও আংটি বদল সেরেছিলেন নন্দিশ ও কবিতা। প্রায় এক মাস সেই খবর নিজেদের মধ্যে রাখার পর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবরটি জানান নন্দিশ। ক্যাপশনে লিখেছিলেন, ‘হাই পার্টনার। রেডি।’ অন্যদিকে একটি ইনস্টাগ্রাম স্টোরিতে আংটির ছবি দিয়ে ‘০৫/০৯/২০২৫’ তারিখটি শেয়ার করেছিলেন কবিতা।
{{/usCountry}}উল্লেখ্য, ৪৪ বছর বয়সি নন্দিশের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে জনপ্রিয় টিভি অভিনেত্রী রেশমি দেশাইয়ের সাথে সাত পাক ঘুরেছিলেন তিনি। উত্তরণ সিরিয়ালের সেটে আলাপ দুজনের। পর্দার খলনায়িকার প্রেমে পড়েছিলেন নন্দিশ। ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও পরে সেই সম্পর্কে ফাটল ধরে এবং ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। শেষ পর্যন্ত ২০১৬ সালে আইনি বিচ্ছেদ হয় তাঁদের। অন্যদিকে, নন্দিশের চেয়ে ১১ বছরের ছোট কবিতা বন্দ্যোপাধ্যায়ও টেলিপাড়ার পরিচিত মুখ। ‘তেরি মেরি ইক্ক জিন্দ্রি’ এবং ‘ভাগ্যলক্ষ্মী’-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। জীবনের এই নতুন পিচে পা রাখার জন্য দুই তারকাই এখন অনুরাগীদের অন্তহীন ভালোবাসায় সিক্ত।