...
...
Next Story

Nandita Roy: ভীষণ ভালোবাসেন পশুপাখি, কিন্তু তাও বাড়িতে পোষ্য রাখতে নারাজ নন্দিতা, কেন?

Nandita Roy: পশু পাখিকে ভালোবাসা আর তাদের নিজেদের বাড়িতে রাখার মধ্যে অনেকটাই তফাৎ আছে। একটি কুকুর বিড়াল বা পাখিকে যখন বাড়িতে এনে রাখা হয় তখন দিনের বেশিরভাগ সময় তার যত্ন করতেই সময় চলে যায়। অনেকেই চান বাড়িতে পোষ্য আনতে কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠে না।

Published on: May 21, 2026, 12:16:18 IST
Advertisement

Nandita Roy: পশু পাখিকে ভালোবাসা আর তাদের নিজেদের বাড়িতে রাখার মধ্যে অনেকটাই তফাৎ আছে। একটি কুকুর বিড়াল বা পাখিকে যখন বাড়িতে এনে রাখা হয় তখন দিনের বেশিরভাগ সময় তার যত্ন করতেই সময় চলে যায়। অনেকেই চান বাড়িতে পোষ্য আনতে কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠে না।

বাড়িতে পোষ্য রাখতে নারাজ নন্দিতা, কেন? (hoichoi )
বাড়িতে পোষ্য রাখতে নারাজ নন্দিতা, কেন? (hoichoi )

কিছুটা এই কারণেই আর বাড়িতে পোষ্য রাখা হয়ে ওঠেনি পরিচালক নন্দিতা রায়ের। সম্প্রতি আনন্দবাজার.কমকে একটি সাক্ষাৎকারে তিনি জানান, তিনি পশুপাখি ভীষণ ভালোবাসেন কিন্তু খুব ইচ্ছে থাকা সত্ত্বেও কখনও বাড়িতে পশুপাখি রাখতে পারেননি তিনি।

আরও পড়ুন: মেহেন্দি নিমেষে পাল্টে গেল রক্তে, প্রতিশোধের গল্প নিয়ে আসছে মিমির ‘কুইন’

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নন্দিতা বলেন, ‘আমার বাবা মা আমাকে একটা কথাই বলেছিলেন, যদি বাড়িতে পশুপাখি রাখি তাহলে আমাকে যত্ন নিতে হবে। আমি বাড়িতে পোষ্য আনব আর তার দায়ভার অন্য কারোর কাছে দিয়ে দেব সেটা হয় না। যদি আমি তাদের সময় দিতে পারি তবেই যেন আমি বাড়িতে পশুপাখি রাখার অনুমতি পাব।’

নন্দিতা আরও বলেন, ‘বাবা মায়ের কথা শুনে আমার মনে হলো যে ওঁরা ঠিক কথাই বলছেন। আমি এমন একটা প্রফেশনে আছি যেখানে বেশিরভাগ সময় আমাকে বাড়ির বাইরে থাকতে হয়। সবসময় ঘুরে ঘুরে বেড়াতে হয়। সেক্ষেত্রে আমি আমার বাড়ির ওই সদস্যকে কোনওভাবেই সময় দিতে পারবো না। তাই ইচ্ছে থাকলেও আমি বাড়িতে কখনও পশুপাখি রাখিনি।’

প্রসঙ্গত, আগামী ২৭ মে বড় পর্দায় আসছে নন্দিতা-শিবপ্রসাদের ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। এই ছবিতে অভিনয় করতে চলেছেন রাইমা সেন, শ্যামৌপ্তি মুদলি, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, অনামিকা সাহা, রজতাভ দত্ত, সোহিনী সেনগুপ্ত, ঋষভ বসু, সৌম্য মুখোপাধ্যায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks