মাঝেমধ্যেই ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিশেষ কিছু বার্তা দিতে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তেমনি আগস্ট মাসের শেষ রবিবার এই অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির অন্যতম কান্ডারী উত্তম কুমার এবং সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী। এই বছর উত্তম কুমারের জন্মশতবার্ষিকী, তাই বিশেষভাবে তিনি তুলে ধরলেন মহানায়কের কথা। ভুললেন না সত্যজিৎ রায়কেও।

কী বললেন প্রধানমন্ত্রী?
এই দিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আগামী ৩ সেপ্টেম্বর আমরা উত্তম কুমারের জন্মশতবর্ষ পালন করতে চলেছি। অভিনয় জগৎ বিশেষ করে বাংলা অভিনয় জগতে তিনি কতটা অবদান দিয়ে গিয়েছেন তা কেউ ভুলবে না কোনওদিন। সত্যজিৎ রায়ের নায়ক সিনেমা উত্তম কুমারের অভিনয়ের হাত ধরেই এতটা উচ্চতায় পৌঁছতে পেরেছিল। সত্যজিৎ রায় নিজেও মনে করতেন, অভিনয় দক্ষতার সঙ্গে উত্তম কুমারের এতটা বিশাল গভীরতাই নায়কে মহানায়ক করে তুলেছিল। যে কোনও চরিত্রকে জীবন্ত করে তোলার জন্য তিনি যে পরিশ্রম করতেন তা অবিস্মরণীয়।
আরও পড়ুন: ‘সিনেমা না দেখে মন্তব্য করবেন না…’, টক্সিক বিতর্কে কিয়ারার পক্ষ নিলেন স্বস্তিকা
প্রসঙ্গত, এই মুহূর্তে প্রধানমন্ত্রী রয়েছেন উজবেকিস্তানে। সেখান থেকেই তিনি এই অনুষ্ঠানে আসেন। আগামী ৩ সেপ্টেম্বর মহানায়কের জন্মশতবর্ষ বড় করে অনুষ্ঠিত করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার, তবে সেটি এবার কেন্দ্রীয় স্তরেও উদযাপন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: মাতৃত্বের ২৬ বছর পূরণ, জন্মদিনে অঙ্কনকে খোলা চিঠি লিখলেন ঋতুপর্ণা
{{/usCountry}}আরও পড়ুন: মাতৃত্বের ২৬ বছর পূরণ, জন্মদিনে অঙ্কনকে খোলা চিঠি লিখলেন ঋতুপর্ণা
{{/usCountry}}প্রধানমন্ত্রী এও জানান কিছুদিন আগে তিনি কলকাতায় যে পথ সভা করেছিলেন তখন উত্তম কুমারের বাড়ির সামনে দিয়ে গিয়েছিলেন তিনি। সেই সময় উত্তম কুমারের একটি প্রতিকৃতি উপহার পান, যা তিনি নিজের কাজে রেখে দিয়েছেন। উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয় এই ভাবেই রাজ করবেন, এই বলে অনুষ্ঠান শেষ করেন নরেন্দ্র মোদী।