...
...
Next Story

ঘরে বসেই করুন নারী চরিত্র নিয়ে বিশ্লেষণ! ওটিটি প্লাটফর্মে আসছে অঙ্কুশের ছবি

৯ জানুয়ারি মুক্তি পেয়েছিল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলার নারী চরিত্র বেজয় জটিল। সিনেমার প্রমো দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা কিন্তু সেই ভাবে এই ছবি দর্শকদের হলমুখী করতে পারেননি তাই বক্স অফিসে খুব একটা সাফল্য অর্জন করতে পারেনি অঙ্কুশের সর্বশেষ ছবি।

Published on: Jun 30, 2026, 21:06:26 IST
Advertisement

৯ জানুয়ারি মুক্তি পেয়েছিল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলার ‘নারী চরিত্র বেজয় জটিল’। সিনেমার প্রমো দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা কিন্তু সেই ভাবে এই ছবি দর্শকদের হলমুখী করতে পারেননি তাই বক্স অফিসে খুব একটা সাফল্য অর্জন করতে পারেনি অঙ্কুশের সর্বশেষ ছবি। তাই এবার বড় পর্দার গন্ডি পেরিয়ে ডিজিটাল প্লাটফর্মে আসতে চলেছে নারী চরিত্র বেজায় জটিল।

ঘরে বসেই করুন নারী চরিত্র নিয়ে বিশ্লেষণ!
ঘরে বসেই করুন নারী চরিত্র নিয়ে বিশ্লেষণ!

ইতিমধ্যেই জি ফাইভ বাংলার তরফ থেকে সিনেমার প্রমো আরও একবার মুক্তি পেয়েছে, যার মাধ্যমে প্রকাশিত হয়েছে সিনেমা ডিজিটাল প্লাটফর্মে কবে মুক্তি পাবে। জি ৫ বাংলার পোস্ট অনুযায়ী, আগামী ১০ জুলাই ডিজিটাল প্লাটফর্মে আসতে চলেছে নারীদের চরিত্র বিশ্লেষণ নিয়ে এই ছবি।

আরও পড়ুন: ননদ বৌদির রিইউনিয়ন, সিনেমা হলে চুটিয়ে মজা আরাত্রিকা-পূজার

নারী চরিত্র বেজায় জটিল প্রসঙ্গে

আদ্যপ্রান্ত কমেডিতে মোড়া এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। মেয়েদের মনের কথা শুনতে পেয়েও বুঝতে পারে না অঙ্কুশ, অন্যদিকে আবার বুঝতে পারলেও হয় না কোনও সমাধান। মোট কথা, উত্তম কুমারের সুরে সুর মিলিয়ে অঙ্কুশকে বলতে শোনা যায় ‘নারী চরিত্র বেজায় জটিল’।

আরও পড়ুন: রাজনীতি এখন অতীত! আমেরিকার রাস্তায় চেনা মেজাজে ধরা দিলেন কোয়েল

ছবির গান ‘শোনো গো দখিনো হাওয়া’ গানটির মধ্যে অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে বেশ কয়েকবার ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, সম্ভবত এই প্রথম ক্যামেরার সামনে অঙ্কুশের ঠোটে ঠোঁট রেখেছিলেন ঐন্দ্রিলা। বিদেশের সমুদ্র সৈকতে এই জুটি বিভিন্ন দৃশ্যের মাধ্যমে ছড়িয়েছেন উষ্ণতা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks