সমালোচকদের মন জিতেছে নারী চরিত্র বেজায় জটিল। যে সকল দর্শক হলে গিয়ে এই ছবিটা দেখেছেন, তাঁদের মুখেও প্রশংসার বন্যা। তারপরও অঙ্কুশ-ঐন্দ্রিলার নারী চরিত্র বেজায় জটিল দেখতে হলে ভিড় নেই! ধুরন্ধর ঝড়ের মাঝেও দেবের প্রজাপতি ২ কিন্তু ডানা মেলে উড়েছে বক্স অফিসে। লেডি সুপারস্টার শুভশ্রী এবং টলি কুইন কোয়েলের ক্রিসমাস রিলিজ লহ গৌরাঙ্গের নাম রে এবং একটি খুনীর সন্ধানে মিতিনও মোটের উপর ভালো ব্য়বসা করেছে। কিন্তু নতুন বছরে ধাক্কা খেলেন অঙ্কুশ।

চারদিন পার হলেও দর্শক টানতে কার্যত ব্যর্থ এই ছবি। বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট Sacnilk-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম চারদিনে ছবিটির ভাঁড়ারে এসেছে মাত্র ১৫ লাখ টাকা। প্রথম দু-দিনে ছবির আয় ছিল সাত লাখ, রবিবারেও ছবির কালেকশনে কোনও বিরাট লাফ দেখা যায়নি। মাত্র ৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। সোমবার ছবির আয় ছিল মাত্র ৩ লক্ষ টাকা।
অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের প্রযোজনায় এবং সুমিত-সাহিলের পরিচালনায় তৈরি এই ছবিটি একটি রোমান্টিক কমেডি ড্রামা। এই ছবির কাহিনী আবর্তিত হয়েছে 'ঝন্টু' (অঙ্কুশ) নামের এক যুবককে কেন্দ্র করে, যে তার চারপাশের মহিলাদের জটিল মনস্তত্ত্ব বুঝতে হিমশিম খায়। কিন্তু আমচকাই নারীদের মনের কথা শোনবার বর পায় সে। এরপর তাঁর জীবনে কী কী কাণ্ড ঘটবে সেই নিয়েই নারী চরিত্র বেজায় জটিল ছবি।
২৩শে জানুয়ারি সরস্বতী পুজোতে এই ছবি মুক্তির পরিকল্পনা ছিল অঙ্কুশের। কিন্তু বক্স অফিসের চুলোচুলিতে যেতে আগ্রহী নন তিনি। তাই কোনওরকম উৎসবের মরসুম ছাড়াই এই ছবির মুক্তি মেনে নিয়েছেন তিনি। দু-দিন আগে ফেসবুক ভিডিয়োয় আফসোসের সুরে নায়ক বলেন, ‘জানি না ২৩শে জানুয়ারি পর্যন্ত ছবির কতগুলো শো রাখতে পারব, যদি না আপনারা আমাকে সাপোর্ট করেন।’ অঙ্কুশ আরও বলেছেন, ‘টিকিট কেটে আমি লোক ভরাতে পারব না। যা টাকা ছিল সব ছবিতে লাগিয়ে দিয়েছি। আমি ফেক পারসেপশন তৈরি করতে পারব না’। অঙ্কুশের এই মন্তব্য় অন্য় প্রযোজকদের বক্স অফিস কালেকশনে জল মেশানোর অভিযোগকে আরও বেশি করে উস্কে দিল।
অঙ্কুশ ও ঐন্দ্রিলা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত এবং সোহাগ সেন। অঙ্কুশ স্পষ্ট করেছেন, এই বছরে আর কোনও ছবি প্রযোজনা করবেন না তিনি। কারণ সবমিলিয়ে প্রচণ্ড ক্লান্ত নায়ক। অঙ্কুশের প্রযোজনায় তৈরি মির্জাও ইতিবাচক রিভিউ পেয়েছিল, নারী চরিত্র বেজায় জটিলও তাঁর ব্য়তিক্রম নয়। তবু কেন দর্শক হলে যাচ্ছেন না? সেই প্রশ্নের জবাব মেলেনি।
{{/usCountry}}অঙ্কুশ ও ঐন্দ্রিলা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত এবং সোহাগ সেন। অঙ্কুশ স্পষ্ট করেছেন, এই বছরে আর কোনও ছবি প্রযোজনা করবেন না তিনি। কারণ সবমিলিয়ে প্রচণ্ড ক্লান্ত নায়ক। অঙ্কুশের প্রযোজনায় তৈরি মির্জাও ইতিবাচক রিভিউ পেয়েছিল, নারী চরিত্র বেজায় জটিলও তাঁর ব্য়তিক্রম নয়। তবু কেন দর্শক হলে যাচ্ছেন না? সেই প্রশ্নের জবাব মেলেনি।
{{/usCountry}}