...
...
Next Story

বচ্চন পরিবারের বিবাদ কি শেষ? নভ্যাকে দেখা গেল মামি ঐশ্বর্যর সঙ্গে, ভিডিয়ো চর্চায়

এর আগে এমন খবর শোনা গিয়েছিল যে, ঐশ্বর্য শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা নন্দার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো না। তবে এদিনের ভাইরাল ভিডিয়ো জল ঢালল সব জল্পনায়।

Published on: Apr 30, 2026, 15:38:40 IST
Advertisement

ঐশ্বর্য রাই বচ্চনকে বহুবার তাঁর স্বামী অভিষেক বচ্চন এবং শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা গিয়েছে। তবে সম্প্রতি একটি চমকপ্রদ ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা নিঃসন্দেহে দর্শকদের মনে আলাদা ছাপ ফেলছে। ভিডিয়োটি দেখে অনেকেরই মনে হচ্ছে, ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁর ননদ শ্বেতা নন্দার সম্পর্ক একেবারেই স্বাভাবিক এবং সবকিছু ঠিকঠাক চলছে।

নভ্যাকে দেখা গেল মামি ঐশ্বর্যর সঙ্গে।
নভ্যাকে দেখা গেল মামি ঐশ্বর্যর সঙ্গে।

এর আগে এমন খবর শোনা গিয়েছিল যে, ঐশ্বর্য শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা নন্দার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো না। এমনকী, এই সম্পর্কের টানাপোড়েনই নাকি বচ্চন পরিবারে অশান্তির অন্যতম কারণ হয়ে উঠেছে। এমনকী, অভিষেকের সঙ্গে ডিভোর্সের দিকেও এগোচ্ছে।

ভাইরাল ভিডিয়ো ঘিরে নতুন জল্পনা

এই নতুন ভাইরাল ভিডিয়ো সামনে আসার পর সেই সমস্ত পুরনো জল্পনাকেই যেন প্রশ্নের মুখে ফেলেছে। ভিডিয়োটি দেখে মনে হচ্ছে, পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক এখন অনেকটাই স্বাভাবিক এবং সহজ।

সকলেরই জানা, প্রতি রবিবার অমিতাভ বচ্চন তাঁর ভক্তদের সঙ্গে দেখা করার জন্য নিজের বাংলো থেকে বাইরে আসেন। বহু বছর ধরে চলে আসছে এই ঐতিহ্য, আর অমিতাভকে ছাড়া যেন একটি রবিবারও পূর্ণতা পায় না।

এই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন ভক্তদের সঙ্গে দেখা করছেন, আর সেই বিশেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করছেন ঐশ্বর্য রাই বচ্চন, নভ্যা নাভেলি নন্দা এবং আরাধ্য বচ্চন। পরিবারের এই স্বাভাবিক ও আনন্দঘন মুহূর্তই এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

নভ্যা নন্দার সঙ্গে ঐশ্বর্যর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

একজন লেখেন, ‘এই ভিডিয়োটা প্রমাণ, বচ্চনদের মধ্যে সব ঠিক আছে। আর নেটপাড়ার কিছু কুচুটের এদিকে চিন্তায় ঘুম উড়েছিল’। আরেকজন লেখেন, ‘বচ্চন পরিবারের নিন্দা করা মানুষদের গালে সপাটে চড় এই ভিডিয়ো’।

অভিষেক এবং ঐশ্বর্য প্রথম কাজ করেন 'ধাই অক্ষর প্রেম কে' (২০০০) ছবিতে। পরবর্তীতে 'গুরু' ছবির শুটিং এবং প্রমোশনের সময় তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। ২০০৭ সালের জানুয়ারিতে নিউইয়র্কে অভিষেক ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাব দেন। এরপর ২০০৭ সালের ২০ এপ্রিল তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘প্রতীক্ষা’-তে এই রাজকীয় বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe