...
...
Next Story

ডিভোর্স চর্চার মাঝেই দিওয়ালি পার্টিতে ঘনিষ্ঠ নীল-তৃণা! তৃনীলের পুর্নমিলন দেখে চোখ কপালে নেটিজেনদের

ডিভোর্স চর্চার মাঝেই ফের একফ্রেমে নীল-তৃণা। শহরের এক দিওয়ালি পার্টিতে দুজনের ঘনিষ্ঠতা আলোচনার কেন্দ্রে।

Published on: Nov 7, 2026, 08:41:19 IST
Advertisement

একসময় টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা (Neel-Trina)। দুজনকে ঘিরে গত কিছু মাস ধরেই বিচ্ছেদের গুঞ্জন চরম সীমায় পৌছেছে। তাঁরা দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এবং তাঁদের বৈবাহিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে— এমন নানা জল্পনায় যখন টলিপাড়া তোলপাড়, ঠিক তখনই শহরের এক দিওয়ালি পার্টিতে একসাথে ধরা দিয়ে সবাইকে রীতিমতো চমকে দিলেন এই তারকা জুটি।

ডিভোর্স চর্চার মাঝেই দিওয়ালি পার্টিতে ঘনিষ্ঠ নীল-তৃণা! তৃনীলের পুর্নমিলন দেখে চোখ কপালে নেটিজেনদের
ডিভোর্স চর্চার মাঝেই দিওয়ালি পার্টিতে ঘনিষ্ঠ নীল-তৃণা! তৃনীলের পুর্নমিলন দেখে চোখ কপালে নেটিজেনদের

উৎসবের আলোয় ঝলমলে সেই রাতের এক বিশেষ পার্টিতে নীল ও তৃণাকে একসাথে নাচতে এবং আনন্দ উপভোগ করতে দেখে কার্যত চোখ কপালে উঠেছে অনুরাগী থেকে শুরু করে সমগ্র নেটিজেনদের।

একসাথে দিওয়ালি পার্টি ও জমজমাট নাচ:

শহরের এক বিলাসবহুল দিওয়ালি পার্টিতে নীল ও তৃণাকে একসাথে সময় কাটাতে দেখা যায়। ডান্স ফ্লোরেও তুফান তুললেন তাঁরা। পার্টির লাউডেস্ট মিউজিকের তালে তালে দুজনে মেতে উঠেছিলেন উদ্দাম নাচে।

পার্টিতে নীলের পরনে ছিল কালো রঙের স্টাইলিশ এথনিক পোশাক এবং তৃণা সেজেছিলেন মনকাড়া ডিজাইনার পোশাকে। দীর্ঘ দিন ধরে যাাঁদের দূরত্ব নিয়ে নানা গুঞ্জন চলছিল, তাঁদের এমন প্রাণবন্ত রসায়ন দেখে উপস্থিত অতিথি এবং সোশাল মিডিয়ার দর্শকেরা রীতিমতো তাজ্জব হয়ে যান। পার্টিতে হাজির ছিলেন সাহেব-সুস্মিতা জুটিও।

বিয়ে ভাঙার গুঞ্জনে নতুন মোড়:

গত কয়েক মাস ধরেই নীল ও তৃণার সম্পর্কে টানাপোড়েন এবং আলাদা থাকা নিয়ে নানা খবর সংবাদ শিরোনামে উঠে এসেছে। একাধিক ইভেন্ট বা সোশাল মিডিয়া পোস্টে তাঁদের একা দেখা যাওয়ায় বিচ্ছেদের খবর আরও জোরদার হয়েছিল।

সোশাল মিডিয়ায় তোলপাড় ও অনুরাগী মহল:

নীল-তৃণাকে আবার একসাথে এভাবে হাসিখুশি দেখতে পেয়ে আনন্দে আত্মহারা তাঁদের অনুরাগী মহল। কমেন্ট বক্সে শুভেচ্ছা এবং স্বস্তির জোয়ার বয়ে যাচ্ছে। অনেকেই লিখেছেন, ‘তোমাদের এভাবে একসাথে দেখতে পাওয়াটাই সেরা দিওয়ালি গিফট!’ আবার অনেকের মতে, এই ভিডিওটি তাঁদের সমস্ত বিচ্ছেদ জল্পনায় সাময়িকভাবে হলেও জল ঢেলে দিল।

টলিউডের জনপ্রিয় তারকা জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা ২০২১ সালের ৪ঠা ফেব্রুয়ারি অত্যন্ত ঘটা করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের আগে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বছর দুয়েক আগে থেকেই সম্পর্কে ছন্দপতন। এখন দেখবার নীল-তৃণার এই পুর্নমিলন কি আদৌ সত্যি নাকি সবই প্রচারের আলোয় থাকার মাধ্যম।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks