...
...
Next Story

ভাসানে সুন্দরীদের ভিড়ে নীল! ‘বউ কোথায়’, প্রশ্ন নেটপাড়ার, কেন উপস্থিত নেই তৃণা?

দুর্গাপুজোর ভাসানে সাদা পাজামা-পাঞ্জাবিতে নীল ভট্টাচার্য জমিয়ে নাচলেন ঢাকের তালে। খেললেন সিঁদুরও। নীলের পাশে টলিপাড়ার বহু চেনা সুন্দরী মুখের দেখা মিললেও ছিলেন না তৃণা।

Published on: Oct 23, 2026, 12:01:15 IST
Advertisement

কথাতেই আছে, প্রেম বা বিরহ কোনো কিছুই চাপা থাকে না! বিশেষ করে, তা যদি তারকাদের জীবনের গল্প হয়, তাহলে তো আরও বেশি করে উঠে আসে চর্চায়। দুর্গাপুজোর দশমীতে দেখা মিলল টলিপাড়ার হ্যান্ডসাম হাঙ্ক নায়ক নীল ভট্টাচার্যের। সাদা পাজামা-পাঞ্জাবিতে জমিয়ে নাচলেন ঢাকের তালে। খেললেন সিঁদুরও। নীলের পাশে টলিপাড়ার বহু চেনা সুন্দরী মুখের দেখা মিললেও ছিলেন না তৃণা।

পুজোর ভাসানে নাচ নীলের, তৃণা কোথায়?
পুজোর ভাসানে নাচ নীলের, তৃণা কোথায়?

নীলের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তাতে মন্তব্যের ঢাল, ‘বউ কোথায়?’ সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা মিলবে তৃণারও। যদিও পরশুরাম নায়িকা শহর কলকাতা থেকে বহু দূরে। একান্তে সময় কাটাচ্ছেন পাহাড়ের কোলে। সেখান থেকেই নিজের সব অনুরাগীদের জানিয়েছিলেন বিজয়ার শুভেচ্ছা।

নীল ও তৃণার লাভস্টোরি কোনো রূপকথার গল্পের চেয়ে কম ছিল না। চুটিয়ে প্রেম করার পর, বসেছিলেন বিয়ের মণ্ডপে। জমকালো সেই বিয়েতে টলিপাড়ার তারকারা তো এসেছিলেনই, উপস্থিত ছিলেন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

প্রসঙ্গত, আগেই তৃণা জানিয়েছিলেন যে, বেশ কয়েকবছর ধরে দুর্গাপুজোর সময় আর কলকাতায় থাকেন না তৃণা। কারণ কলকাতায় পুজোর সময় থাকলেই, কোনো না কোনো কাজ চলে আসে। বরং, পুজোতে পাওয়া ছুটিতে ঘুরতে যাওয়াই এখন তাঁর বেশি পছন্দের।

কাজের সূত্রে, তৃণাকে বর্তমানে দেখা যাচ্ছেন স্টার জলসার পরশুরাম ধারাবাহিকে। লম্বা সময় ধরে টিআরপি-তে প্রথম স্থান ধরে রেখেছিল এই সিরিয়াল। আর নীল কাজ করছেন ‘দুলারি’-তে। এর আগে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে মধুমিতা সরকারের বিপরীতে কাজ করেছিলেন। তবে সেটি মাসখানেক চলেই বন্ধ হয়ে যায়। মাঝে লম্বা সময় মুম্বইতেও কাটিয়েছিলেন বলিউডে পা রাখার স্বপ্ন নিয়ে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks