‘পিছনটা খুব ভালো লাগে তাই না’? পিছন থেকে ছবি তুলতেই পাপারাজ্জিদের কড়া জবাব নীতুর

কিছুদিন আগেই পাপারাজ্জিদের উদ্দেশ্যে করা বার্তা দিয়েছিলেন সলমন খান। তারকাদের, বিশেষ করে মহিলা তারকাদের যেভাবে পিছন থেকে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়, সেটা নিয়ে বিগ বসের মঞ্চে সোচ্চার হতে শোনা যায় সলমন খানকে।

Published on: Oct 5, 2026, 16:01:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কিছুদিন আগেই পাপারাজ্জিদের উদ্দেশ্যে করা বার্তা দিয়েছিলেন সলমন খান। তারকাদের, বিশেষ করে মহিলা তারকাদের যেভাবে পিছন থেকে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়, সেটা নিয়ে বিগ বসের মঞ্চে সোচ্চার হতে শোনা যায় সলমন খানকে।

পিছন থেকে ছবি তুলতেই পাপারাজ্জিদের কড়া জবাব নীতুর
পিছন থেকে ছবি তুলতেই পাপারাজ্জিদের কড়া জবাব নীতুর

ভাইজানের এই বার্তার কথা মনে করিয়ে কিছুদিন আগেই ছবি শিকারিদের পিছন থেকে ফটো তুলতে মানা করেন পরিচালক ফারহা খান। এবার ওই একই পথে হাঁটলেন নীতু কাপুর। পিছন থেকে ছবি তুলতে যেতেই তিনি হাসি মুখে কড়া জবাব দেন ছবি শিকারীদের।

আরও পড়ুন: 'এই কষ্ট আমি জীবনেও ভুলবো না', কোন আক্ষেপ রয়ে গেল অনামিকার মনে?

পাপারাজ্জিদের এই ব্যবহারে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন তারকা নিজেদের মেজাজ হারিয়েছেন। কোন সময় খুব কাছ থেকে ছবি তোলা অথবা এমন কোন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা যেটা একেবারেই শোভনীয় নয়, এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটতে থাকে তারকাদের সঙ্গে। এবার মুম্বইয়ের রাস্তায় ঠিক তেমনি অস্বস্তিকর পরিস্থিতির শিকার হলেন রণবীর কাপুরের মা।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল আকারে ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি নিজের গাড়িতে উঠতে গেলেই হঠাৎ করে ছবি শিকারীদের মধ্যে কেউ একজন পিছন থেকে ছবি তোলার আবদার করেন। সঙ্গে সঙ্গে হাসিমুখে তিনি বলে ওঠেন, পিছনটা খুব ভালো লাগে তাই না?

আরও পড়ুন: 'নিরঞ্জন-ঝিলম তো কচ্ছপ', রাজবীর নন্দিনীর প্রেম নিয়েও মন্তব্য প্রকাশ কনিনীকার

নীতুর মুখে এই কথা শুনে অস্বস্তিতে পড়ে যান উপস্থিত সকলে। তবে কে কি মনে করল সেই দিকে আর না তাকিয়ে নিজের গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন অভিনেত্রী। ভিডিওটি ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর এই কড়া জবাবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।

প্রসঙ্গত, এর আগে জাহ্নবী কাপুর, নেহা ধুপিয়া, শানায়া কাপুরের মতো অভিনেত্রীরা এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে ছবি তোলার আবদার মেটান সকলেই কিন্তু ছবি তোলার নাম করে যদি তারকাদের অস্বস্তিতে ফেলে দেওয়া হয় সেটা মোটেই ঠিক কাজ নয়।