Neha Dhupia: 'দয়া করে এগুলো বন্ধ কর...', হঠাৎ করে পাপারাজ্জিদের ওপর কেন রেগে গেলেন নেহা?

Neha Dhupia: বরাবরই শান্ত এবং মিতভাষী নেহা ধুপিয়া। কিন্তু সম্প্রতি এমন একটি ঘটনা ঘটলো যাতে নেহা নিজের মেজাজ হারাতে বাধ্য হলেন। একটি অনুষ্ঠানে ছবি শিকারীদের ওপর তিনি এতটাই রেগে গেলেন যে রীতিমতো সকলে ছবি তোলা থামিয়ে দিতে বাধ্য হলেন।

Published on: Jul 1, 2026, 13:01:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Neha Dhupia: বরাবরই শান্ত এবং মিতভাষী নেহা ধুপিয়া। কিন্তু সম্প্রতি এমন একটি ঘটনা ঘটলো যাতে নেহা নিজের মেজাজ হারাতে বাধ্য হলেন। একটি অনুষ্ঠানে ছবি শিকারীদের ওপর তিনি এতটাই রেগে গেলেন যে রীতিমতো সকলে ছবি তোলা থামিয়ে দিতে বাধ্য হলেন।

হঠাৎ করে পাপারাজ্জিদের ওপর কেন রেগে গেলেন নেহা?
হঠাৎ করে পাপারাজ্জিদের ওপর কেন রেগে গেলেন নেহা?

কী এমন ঘটল?

ফটোগ্রাফারদের ব্যাক শট অথবা পিছন থেকে ছবি তুলতে দেখা যায় অনেক সময়। এইভাবে ছবি তোলায় এর আগে অনেকেই আপত্তি জানিয়েছেন। কিছু মাস আগেই শচীন টেন্ডুলকারকে ছবি শিকারীদের পিছন থেকে ছবি তুলতে মানা করতে দেখা যায়। এবারও তেমন ঘটনা ঘটায় পাপারাজ্জিদের ওপর রেগে গেলেন নেহা ধুপিয়া।

মঙ্গলবার মুম্বইয়ের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নেহা। অনুষ্ঠানের পর সেখান থেকে বেরোনোর সময় ফটোগ্রাফাররা যেভাবে তাঁর ছবি তুলছিলেন, তাতে তিনি ভীষণ অস্বস্তি বোধ করেন। এরপরই তিনি ঘুরে দাঁড়ান এবং সকলকে পিছন থেকে ছবি তুলতে মানা করেন।

আরও পড়ুন: ‘দাদাগিরি’র প্রথম পর্বেই চমক! ‘নতুন দাদা’ দেবের প্রথম অতিথি হচ্ছেন এই তারকারা

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, নেহা বলছেন আপনাদের মধ্যে কে পিছন থেকে ছবি তুললেন? কে এমন করলেন? এক্ষুনি বন্ধ করুন। শুধু আমার নয় কারোর এমন ছবি তুলবেন না। একই কথা বলে বলে বিরক্ত হয়ে গিয়েছে। এগুলো আর চলবে না। সব বন্ধ করুন। সম্মান করতে শিখুন।

তবে শুধু সেখানে উপস্থিত ফটোগ্রাফারদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন তা নয়, তিনি এই বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এইভাবে ছবি তোলা থেকে যাতে সকালে বিরত থাকে, তার জন্য তিনি বারবার অনুরোধ করেছেন সকলকে।

নেহা ছাড়াও এর আগে এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন জাহ্নবী কাপুর, আরবাজ খান, মানসী চিল্লার, রশ্মি দেসাই, সানায়া কাপুর এবং আয়েশা খান।

নেহা সম্পর্কে

২০১৮ সালের ১০ই মে, দিল্লির একটি গুরুদ্বারে আনন্দ কারাজ অনুষ্ঠানে নেহা অঙ্গদ বেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন । এরপর সেই বছরের নভেম্বরে এই অভিনেত্রীর কন্যা মেহর ধুপিয়া বেদীর জন্ম হয়। এই দম্পতির গুরিক সিং ধুপিয়া বেদী নামে এক পুত্রও রয়েছে, যার জন্ম হয় ২০২১ সালে।

নেহাকে শেষবার 'পারফেক্ট ফ্যামিলি' ওয়েব সিরিজে দেখা গিয়েছিল। শচীন পাঠক পরিচালিত এই শো-টি প্রযোজনা করেছিলেন পঙ্কজ ত্রিপাঠি এবং এতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছিলেন গুলশান দেবাইয়া, মনোজ পাহওয়া, সীমা পাহওয়া ও গিরিজা ওক।

আরও পড়ুন: 'তুমি আমার কাছে বায়ুমণ্ডলের মতো...', জন্মদিনে শ্রীময়ীকে বিশেষ উপদেশ কাঞ্চনের

আট পর্বের এই সিরিজটিতে পারিবারিক সম্পর্ক, মানসিক সুস্থতা এবং দ্বন্দ্ব নিরসনে থেরাপির ভূমিকা তুলে ধরার পাশাপাশি হাস্যরস ও নাটকের মিশ্রণ ঘটানো হয়েছিল। শো-টি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল এবং ইউটিউবে দেখার জন্য উপলব্ধ আছে। বর্তমানে, নেহাকে তার স্বামী অঙ্গদের সাথে ইউটিউবে 'ডাবল ডেট' নামে একটি সিরিজ সঞ্চালনা করতে দেখা যাচ্ছে।