...
...
Next Story

ক্রাইম থ্রিলার থেকে কমেডি, সপ্তাহান্ত জমাতে রইল netflix-এর ৮ ছবি ও সিরিজের খোঁজ

সপ্তাহান্তে বাড়িতে বসে ভালো কিছু দেখার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল নেটফ্লিক্সের সাম্প্রতিক মুক্তি পাওয়া ৮টি সিনেমা ও ওয়েব সিরিজের হদিশ। শনিবার ও রবিবারের অবসর জমিয়ে দিতে পছন্দের তালিকা থেকে বেছে নিতে পারেন যে কোনও একটি।

Published on: Nov 14, 2026, 10:48:13 IST
Advertisement

নেটফ্লিক্সে সম্প্রতি একাধিক নতুন ছবি ও ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। তার মধ্যে থেকে এমন ৮টি ছবি ও সিরিজের খোঁজ রইল, যা দিয়ে জমিয়ে কাটাতে পারেন আপনার সপ্তাহান্ত। এই তালিকায় যেমন রয়েছে টানটান উত্তেজনার ক্রাইম থ্রিলার, তেমনই রয়েছে হাসির ছবি ও সিরিজ। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন ছবি ও সিরিজ জায়গা করে নিল এই তালিকায়।

১. দায়রা

নেটফ্লিক্স মাস্ট ওয়াচ।
নেটফ্লিক্স মাস্ট ওয়াচ।

IMDb রেটিং: ৭.১

ছবি সম্পর্কে: করিনা কাপুর ও পৃথ্বীরাজ সুকুমারনের এই ছবিটি নেটফ্লিক্সের টপ ১০ তালিকার শীর্ষস্থানে রয়েছে। মেঘনা গুলজার পরিচালিত এই ক্রাইম থ্রিলারটি ২০১৯ সালে হায়দরাবাদে ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের ঘটনা এবং পরবর্তী পুলিশি এনকাউন্টারের বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত। ছবিটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৩ মিনিট।

IMDb রেটিং: ৭.৩

ছবি সম্পর্কে: রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত এই ছবিটি একটি পিরিয়ড ড্রামা। বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মান্দানা রয়েছেন মুখ্য ভূমিকায়। ছবির গল্পের প্রেক্ষাপট উনিশ শতকের ব্রিটিশ শাসনাধীন রায়লসীমা (অনন্তপুর)। সেই সময় খরা ও ফসল নষ্ট হওয়ার কারণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। কিন্তু স্থানীয় মানুষের খাদ্যসংকট উপেক্ষা করেই শস্য রফতানি চালিয়ে যায় ব্রিটিশ প্রশাসন। এই পরিস্থিতিতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়ে ওঠেন এক যোদ্ধা। তাঁর লড়াইকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প।

ঢিন্ডোরা সিজন ২

IMDb রেটিং: ৮.৭

সিরিজ সম্পর্কে: ভুবন বামের জনপ্রিয় কমেডি সিরিজ ‘ঢিন্ডোরা’র প্রথম সিজন এখন নেটফ্লিক্সের টপ ১০ তালিকায় ট্রেন্ড করছে। ইতিমধ্যেই এই সিরিজের দ্বিতীয় সিজনের ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ২০ নভেম্বর মুক্তি পাবে নতুন সিজন। দ্বিতীয় পর্ব দেখার আগে তাই ঝালিয়ে নিতে পারেন প্রথম সিজনের গল্প। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দ্বিতীয় সিজনের ট্রেলারও।

জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ

IMDb রেটিং: ৫.৮

ছবি সম্পর্কে: সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন ছবি। ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’-এর ঘটনার পাঁচ বছর পরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবির গল্প। সায়েন্স ফিকশন ও অ্যাডভেঞ্চারধর্মী ছবির অনুরাগীদের জন্য সপ্তাহান্তে এটি হতে পারে পছন্দের তালিকায় রাখার মতো একটি ছবি।

৫. দ্য বডি

IMDb রেটিং: ৭.৬

সিরিজ সম্পর্কে: এটি একটি সাইকোলজিক্যাল হরর ড্রামা সিরিজ। গত ১১ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। গল্পের কেন্দ্রে রয়েছে একটি ক্যাথলিক হাইস্কুলের কয়েকজন ছাত্রী। তাদের মধ্যে এক ছাত্রী কোমায় চলে যাওয়ার পরই পরিস্থিতি বদলাতে শুরু করে। এরপর একের পর এক রহস্যজনক ও অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। প্রতিটি নতুন মোড় দর্শকদের চমকে দিতে পারে। রহস্য ও ভৌতিক গল্পের অনুরাগীদের জন্য এটি হতে পারে ভালো পছন্দ।

৬. নেভার সারেন্ডার

IMDb রেটিং: ৬

ছবি সম্পর্কে: এটি একটি অ্যাকশন থ্রিলার ছবি, যা বর্তমানে নেটফ্লিক্সের টপ ১০ ছবির তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। ছবির গল্প আবর্তিত হয়েছে এক প্রাক্তন সেনাকর্মী ও তাঁর পরিবারকে ঘিরে। এক প্রত্যন্ত গ্রামে বিপজ্জনক অপরাধীদের মুখোমুখি হতে হয় ওই প্রাক্তন সেনাকর্মীকে। লড়াইয়ে তাঁর সঙ্গী হয় তাঁর নাতি-নাতনিরাও। পরিবারকে রক্ষা করতে অপরাধীদের বিরুদ্ধে তাঁদের এই সংঘাত নিয়েই এগিয়েছে ছবির গল্প।

৭. ইন্ডিয়াজ গট লেটেন্ট (কৃষ্ণা অভিষেক ও হুমা কুরেশি এপিসোড)

IMDb রেটিং: ৮.৮

শো সম্পর্কে: ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর নতুন এপিসোড সম্প্রতি মুক্তি পেয়েছে। এই পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছেন কৃষ্ণা অভিষেক ও হুমা কুরেশি। শো চলাকালীন সময় রায়নাকে হুমার আগামী ছবি ‘টক্সিক’ নিয়ে মজার ছলে মন্তব্য করতে দেখা যায়। তাঁদের কথোপকথন ও হাসি-মজায় জমে উঠেছে এই পর্ব।

৮. ম্যাডাম ইনস্পেক্টর

IMDb রেটিং: ৫.৯

সিরিজ সম্পর্কে: এটি একটি বাংলা ক্রাইম থ্রিলার সিরিজ। গল্পের কেন্দ্রে রয়েছেন সাব-ইনস্পেক্টর চিত্রা বসু। তাঁকে এমন এক রহস্যময় খুনের ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়, যেখানে বিবাহবিচ্ছেদের পর ফের বিয়ের সিদ্ধান্ত নেওয়া মহিলারা খুন হচ্ছেন। আশ্চর্যের বিষয়, বিয়ের প্রথম রাতেই অথবা তার আশপাশের সময়ে তাঁদের মৃত্যু হচ্ছে। একের পর এক এমন মৃত্যুর নেপথ্যে কে বা কারা রয়েছে, সেই রহস্যের জট খুলতেই এগিয়ে চলে সিরিজের গল্প।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks