বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সৌমি চক্রবর্তী এবং কনটেন্ট ক্রিয়েটর পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়-এর প্রেম গড়িয়েছিল অনেকদূর। দুজনে একটা লম্বা সময় যেন লিভ ইন করতেন, তেমনই দু পরিবার থেকে বিয়ের আলোচনাও হয়ে গিয়েছিল। কিন্তু আচমকাই ছন্দপতন! ভাঙে সেই সম্পর্ক। প্রথমে সোশ্যাল মিডিয়া থেকে একে-অপরকে আনফলো, তারপর একসঙ্গে থাকা সব ছবি মুছে ফেলা। এরপর গল্প এগোয় স্বাভাবিদ্ধ ঢঙেই। ২০২৫ সালের শেষের দিকে খবর আসে, ২০২৫ সালের শেষের দিকের খবর অনুযায়ী, পৃথ্বীশের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর সৌমি নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন। মাসখানেক লুকোচুপি, তারপর নতুন প্রেমিককে আনেন সামনে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, ভ্যালেন্টাইন্স ডে-র আগে সামনে আনেন ভালোবাসার মানুষ দেবজ্যোতি রায় চৌধুরীকে।

দেবজ্যোতি প্রেমিকার সঙ্গে ছবি শেয়ার করে নেন বুধবারে। সৌমিকে দেখা যায় গোলাপি শাড়ি আর সাদা ব্লাউজে। আর অভিনেতার গায়ে কালো পঞ্জাবি। প্রেমের আবেগ ফুটে উঠেছে দুজনের চোখে মুখে। আর এই পোস্টের ক্যাপশনে লেখা, ‘শিরার ওপর শিরা চলে, দ্বন্দ্ব কত, কলিজা সব জানে। গলির জালে রাস্তা মেশে, তুমি বলে,ট্র্যাফিক গোলাপি রঙও মানে।’
তবে দেখা গেল দুজনের ছবি আসতেই সৌমির উদ্দেশে ভেসে এল কটাক্ষ। একজন লেখেন, ‘এটাকে কবে ছাড়ছ তুমি সেটা দেখার অপেক্ষায় আমি?’ আরেকজন লেখেন, ‘ভালো ছেলেটাকে ছেড়ে একটা বুড়ো ধরেছে’।
‘কোন গোপনে মন ভেসেছে’-র সেটে হয়েছিল দুজনের প্রেমের সূত্রপাত। এমনকী পুরো ফিল্মি কায়দায় সিরিয়ালের সেটেই প্রেমপ্রস্তাব দেওয়া হয়েছিল। সৌম্যির সিঁথিতে সিঁদুর পরানোর দৃশ্য ছিল দেবজ্যোতির। সিঁদুর পরাতে পরাতেই সৌমিকে বিয়ের প্রস্তাব দেন।
{{/usCountry}}‘কোন গোপনে মন ভেসেছে’-র সেটে হয়েছিল দুজনের প্রেমের সূত্রপাত। এমনকী পুরো ফিল্মি কায়দায় সিরিয়ালের সেটেই প্রেমপ্রস্তাব দেওয়া হয়েছিল। সৌম্যির সিঁথিতে সিঁদুর পরানোর দৃশ্য ছিল দেবজ্যোতির। সিঁদুর পরাতে পরাতেই সৌমিকে বিয়ের প্রস্তাব দেন।
{{/usCountry}}দেবজ্যোতি জানিয়েছিলেন, ‘শ্যুটিংয়ের সেই বিশেষ মুহূর্তের পরই তাঁর মনে হয়েছিল সৌম্যিকে বিয়ে করতে চান তিনি। মনের কথা বলেও ফেলেন।’ তাতে নাকি লজ্জায় পুরো লাল হয়ে গিয়েছিলেন সৌমিও। এরপর দুজনেই পরিবারের সঙ্গে কথা বলেন বিয়ের ব্যাপারে। রাজি দুই পরিবারই।
আগে দু-বার প্রেম ভেঙেছে সৌমির। পৃথ্বীশের আগে শেহনওয়াজ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরস্পরের বাড়িতে যাতায়াত থেকে একসঙ্গে জন্মদিন কিংবা ইদের সেলিব্রেশন, সবেরই ছবি আসত সোশ্যাল মিডিয়াতে। কিন্তু সেই প্রেম টেকেনি। তারপর পৃথ্বীশ আসে জীবনে।