Nevermind: রাতের অন্ধকারে সত্যির খোঁজে তৃণা, জুনের সঙ্গে দেখা হওয়া কি সত্যি কাকতালীয়?

Nevermind: চৈতি ঘোষালের প্রথম পরিচালিত ছবি শুধুমাত্র মুক্তির অপেক্ষায়। ‘নেভার মাইন্ড’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চৈতির ছেলে অমর্ত্য। ছবির পোস্টার এবং টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, এবার মুক্তি পেল ছবির ট্রেলার।

Published on: Jun 23, 2026, 21:37:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Nevermind: চৈতি ঘোষালের প্রথম পরিচালিত ছবি শুধুমাত্র মুক্তির অপেক্ষায়। ‘নেভার মাইন্ড’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চৈতির ছেলে অমর্ত্য। ছবির পোস্টার এবং টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, এবার মুক্তি পেল ছবির ট্রেলার।

জুনের সঙ্গে দেখা হওয়া কি সত্যি কাকতালীয়?
জুনের সঙ্গে দেখা হওয়া কি সত্যি কাকতালীয়?

ট্রেলার প্রসঙ্গে

সিনেমার ট্রেলার শুরু হয় এক রাতের অন্ধকারে, যেখানে ঋতুপর্ণা অর্থাৎ তৃণা কোনও কিছুর সন্ধানে এসে পৌঁছয় নেভারমাইন্ড নামের একটি বারে। এই বারে তার আলাপ হয় অমর্ত্য অর্থাৎ জুনের সঙ্গে। কিন্তু এই দেখা হওয়াটা শুধুই কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে অনেক বড় রহস্য, সেটা সম্পূর্ণরূপে বোঝা না গেলেও কিছুটা আঘাত পাওয়া গিয়েছে ট্রেলারে।

আরও পড়ুন: স্বামীর মধ্যে খুঁজে পেয়েছেন বাবাকে, জন্মদিনে ঋত্বিককে ভালোবাসায় ভরালেন দিশা

ট্রেলারের পরতে পরতে রয়েছে রহস্য, ধীরে ধীরে বোঝা যায় কোনও কিছুর খোঁজে এইবারে এসে পৌঁছেছে তৃণা। সে নিজেও একজন মা, কিন্তু নিজের ছেলের সন্ধানে কি সে বাড়ি থেকে বেরিয়েছে নাকি? এর পেছনেও রয়েছে অন্য কোনও কারণ। জুনকে কি তৃণা আগে থেকে চিনতো?

তৃণার গতিবিধির ওপর কেন নজর রাখে তার বাড়ির সদস্যরাই? কোন কথা তৃণার থেকে লুকিয়ে রেখেছে তারা? ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছাতে পারেনি কেন আফসোস হয় তৃণার? তৃনা আর জুনের জীবনের সমীকরণ কোথায় মিলে গিয়েছে? এই সব কিছুর উত্তর পাওয়া যাবে ছবি মুক্তির পর।

আরও পড়ুন: আর লুকিয়ে রাখা গেল না, স্নেহার প্রতি রাজার ভালোবাসার কথা জেনে যা করল দিদি

ছবিতে ঋতুপর্ণা অভিনয় করেছেন তৃণা লাহিড়ীর চরিত্রে, অন্যদিকে জুন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অমর্ত্যকে। ছবিতে আরো অভিনয় করেছেন শুভাশিস মুখোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, অনুশা বিশ্বনাথন, কুশল চক্রবর্তী, পাপিয়া সেন, মিঠুন দেবনাথ, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।

চিত্রনাট্য লিখেছেন সম্রাট ও মিতালি ঘোষাল রুদ্র। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে গোপী ভগৎ। ছবির আবহসঙ্গীত ও গানের দায়িত্বে থাকছেন রূপম ইসলাম।