স্বামীর মধ্যে খুঁজে পেয়েছেন বাবাকে, জন্মদিনে ঋত্বিককে ভালোবাসায় ভরালেন দিশা

Disha Das: ২০২৪ সালের ২৫ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন ঋত্বিক মুখোপাধ্যায় এবং দিশা দাস। পেশায় ডিজিটাল ক্রিয়েটর দিশার সঙ্গে বহুদিনের সম্পর্ক ছিল ঋত্বিকের, অবশেষে চুপি চুপি বিয়ে করে নেন আনন্দী ধারাবাহিকের অন্যতম অভিনেতা ঋত্বিক।

Published on: Jun 23, 2026, 19:19:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Disha Das: ২০২৪ সালের ২৫ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন ঋত্বিক মুখোপাধ্যায় এবং দিশা দাস। পেশায় ডিজিটাল ক্রিয়েটর দিশার সঙ্গে বহুদিনের সম্পর্ক ছিল ঋত্বিকের, অবশেষে চুপি চুপি বিয়ে করে নেন আনন্দী ধারাবাহিকের অন্যতম অভিনেতা ঋত্বিক। কাজের ফাঁকে মাঝেমধ্যেই দুজনে বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে, যার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দুজনেই।

জন্মদিনে ঋত্বিককে ভালোবাসায় ভরালেন দিশা
জন্মদিনে ঋত্বিককে ভালোবাসায় ভরালেন দিশা

কিছুদিন আগেই কাজের ফাঁকে স্ত্রীকে নিয়ে পুরী ঘুরতে গিয়েছিলেন ঋত্বিক। সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তারকা যুগল। এবার ঋত্বিকের জন্মদিন আদুরে ভালোবাসার বার্তা দিলেন দিশা। দুজনের একান্তে সময় কাটানোর বেশ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন ঋত্বিক পত্নী।

আরও পড়ুন: অবশেষে জল্পনার অবসান, ২৯ জুন থেকে দিদি নাম্বার ওয়ানের দায়িত্ব স্বস্তিকার কাঁধে

কখনও কুয়াশায় ঘেরা পাহাড়ের বাঁকে ঘুরতে থাকা মুহূর্ত কখনও আবার হোটেলের রুমে একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত, একসাথে খুনসুটি হোক অথবা নৌকাবিহার, এই ছোট ছোট মুহূর্তকেই ভিডিওর আকারে তুলে ধরে ক্যাপশনে দিশা লেখেন, ‘শুভ জন্মদিন বাবি, অনেক ধন্যবাদ আমাকে এইভাবে রোজ বাবার মতো প্যাম্পার করার জন্য। ঠিক গাইড করার জন্য। অনেক অনেক ভালোবাসার জন্য, ভুল করলে বোঝানোর জন্য, আর থ্যাঙ্ক ইউ আমার মুড সুইং সহ্য করার জন্য। তুই আছিস বলে আমি এখনো টিকে গেলাম। আরো অনেক জন্মদিন একসাথে কাটাতে হবে, শুভ জন্মদিন বাবি।’

দিশার এই পোষ্টের কমেন্ট বক্সে ঋত্বিকের রিল লাইফের স্ত্রী অর্থাৎ আনন্দী ওরফে অন্বেষা হাজরা লেখেন, ‘শুভ জন্মদিন ভাই। ট্রিট চাই।’ এছাড়াও দিশার কমেন্ট বক্সে ঋত্বিককে জন্মদিনের দিন ভালোবাসায় ভরিয়েছেন বহু মানুষ।

আরও পড়ুন: রান্নাঘরের দায়িত্ব গেলে শাশুড়ি বৌমার হাতে! ২৯ জুন থেকে আসছে নতুন জুটি

প্রসঙ্গত, জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন ঋত্বিক। এরপর ‘মন দিতে চাই’ ধারাবাহিকে অভিনয় করেন তিনি। সর্বশেষ অভিনয় করেন ‘আনন্দী’ ধারাবাহিকে ডঃ আদিদেব লাহিড়ী ওরফে আদি চরিত্রে। অন্বেষা হাজরার বিপরীতে অভিনয় করেন তিনি। যদিও এর আগে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকেও অন্বেষার সঙ্গে অভিনয় করেছিলেন অভিনেতা।