Zee Bangla: রান্নাঘরের দায়িত্ব গেলে শাশুড়ি বৌমার হাতে! ২৯ জুন থেকে আসছে নতুন জুটি

Zee Bangla: একসময় জি বাংলা রান্নাঘর মানেই ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। টিআরপির খেলায় সেই সঞ্চালিকা পাল্টে হয়ে যান কনীনিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৫০০ এপিসোড একা হাতে এগিয়ে নিয়ে যাওয়ার পরেও আবার রান্না ঘরের সঞ্চালনায় এলো বিরাট বড় পরিবর্তন।

Published on: Jun 21, 2026, 20:53:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Zee Bangla: একসময় জি বাংলার রান্নাঘর মানেই ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। টিআরপির খেলায় সেই সঞ্চালিকা পাল্টে হয়ে যান কনীনিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৫০০ এপিসোড একা হাতে এগিয়ে নিয়ে যাওয়ার পরেও আবার রান্না ঘরের সঞ্চালনায় এলো বিরাট বড় পরিবর্তন।

রান্নাঘরের দায়িত্ব গেলে শাশুড়ি বৌমার হাতে!
রান্নাঘরের দায়িত্ব গেলে শাশুড়ি বৌমার হাতে!

তবে এবার শুধুমাত্র সঞ্চালনায় নয়, গোটা রান্নাঘরের কাঠামোয় এসেছে বিরাট বড় পরিবর্তন। এবার একজন সঞ্চালক নয় বরং দুজন সঞ্চালক এবং সঞ্চালিকার তত্ত্বাবধানে চলবে এই গোটা অনুষ্ঠানটি। এবার রান্নাঘর পাল্টে হয়ে যাবে ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’।

আরও পড়ুন: বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী, ভাঙা পা নিয়েই শ্বশুরবাড়ি গেলেন শুভ্রজিৎ

শাশুড়ি বৌমার রান্নাঘরে সঞ্চালকের ভূমিকায় থাকবেন বিশ্বনাথ বসু, যদিও তিনি শাশুড়ির ভূমিকায় অভিনয় করবেন। অন্যদিকে বৌমার চরিত্রে ধরা দেবেন রিখিয়া রায় চৌধুরী, যিনি ইতিমধ্যেই ভিডিও বৌমা নামক একটি সিরিয়ালে অভিনয় করে সকলের নজর কেড়েছেন।

রিখিয়ার এটি প্রথম নন ফিকশন শো হতে চলেছে। খুব স্বাভাবিকভাবেই বিশ্বনাথ বসুর সঙ্গে অভিনয় করতে পেরে ভীষণ খুশি অভিনেত্রী। এই অনুষ্ঠানে শুধুমাত্র যে এবার রান্না নয়, রান্নার সঙ্গে জোর কদমে চলবে কমেডি, সেটা বিশ্বনাথকে দেখেই বোঝা যাচ্ছে।

‘শাশুড়ি বৌমার রান্নাঘর’ আগামী ২৯ জুন থেকে সম্প্রচারিত হবে বিকেল চারটে থেকে। অনুষ্ঠানের এই নতুন রূপ দেখে ভীষণ খুশি দর্শক মহল। সব থেকে বড় বিষয়, বিশ্বনাথকে আবার এমন একটি অসাধারণ অবতারে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে।

আরও পড়ুন: স্লট হারালো ‘দিদি নম্বর ওয়ান’, ২৯ জুন থেকে কখন সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান?

অন্যদিকে দীর্ঘদিন রান্নাঘরের সঙ্গে যুক্ত থাকার জন্য কিছুটা হলেও মন খারাপ কনীনিকার। যদিও তিনি এটা স্বীকার করছেন, টিআরপির জন্য চ্যানেলকে বারবার বিভিন্ন রকম পরিবর্তন আনতে হয়। টিআরপির তালিকায় রান্না ঘরের অবস্থানে অনেকটা নিচে বলেই এবার অন্যরকম মোড়কে রান্নাঘরকে দর্শকদের সামনে আনতে চলেছে চ্যানেল।