Swastika Mukherjee: অবশেষে জল্পনার অবসান, ২৯ জুন থেকে দিদি নাম্বার ওয়ানের দায়িত্ব স্বস্তিকার কাঁধে
Swastika Mukherjee: আগামী ২৯ জুন থেকে শুরু হতে চলেছে দিদি নাম্বার ওয়ান সিজন ১০। বেশ কিছুদিন ধরে জল্পনা কল্পনা চলছিল, আগামী সিজনে নাকি দেখতে পাওয়া যাবে না রচনা বন্দ্যোপাধ্যায়কে।
Swastika Mukherjee: আগামী ২৯ জুন থেকে শুরু হতে চলেছে দিদি নাম্বার ওয়ান সিজন ১০। বেশ কিছুদিন ধরে জল্পনা কল্পনা চলছিল, আগামী সিজনে নাকি দেখতে পাওয়া যাবে না রচনা বন্দ্যোপাধ্যায়কে। রচনার পরিবর্তে নাকি দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানের সঞ্চালিকা হবেন স্বস্তিকা মুখোপাধ্যায়। যদিও এই বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে এতদিন কিছু জানা যায়নি তাই ব্যাপারটা নিয়ে ছিল ধোঁয়াশা।
২৯ জুন থেকে দিদি নাম্বার ওয়ানের দায়িত্ব স্বস্তিকার কাঁধে
তবে এবার সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জি বাংলার তরফ থেকে নতুন একটি প্রমো মুক্তি পেল যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, ১০ জন দিদিকে নিয়ে আসতে চলেছে ‘দিদি নাম্বার ওয়ান সিজন ১০’। সব থেকে বড় কথা, এই অনুষ্ঠানের সঞ্চালিকা হতে চলেছেন স্বস্তিকা। প্রমোয় দেখানো হয়েছে, স্বস্তিকার হাত ধরেই এই নতুন সিজনের সূত্রপাত হতে চলেছে।
তবে শুধুমাত্র সঞ্চালিকা পাল্টে যাচ্ছে তা নয়, পাল্টে যাচ্ছে গোটা দিদি নাম্বার ওয়ান খেলা। ১০ জন দিদিকে নিয়ে এবার মজার মজার নতুন খেলায় মেতে উঠবেন স্বস্তিকা। স্বস্তিকাকে নিয়ে একদম নতুন মোড়কের শুরু হতে চলেছে দিদি নাম্বার ওয়ান।
নতুন রূপে স্বস্তিকাকে দেখে খুশি অনেকেই। আবার অনেকে মনে করছেন যেহেতু রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে না তাই আগামী দিনে দিদি নাম্বার ওয়ান কেমনভাবে মানুষের মনে জায়গা করে নেবে না। অন্যদিকে আবার অনেকের মত, যেহেতু বিকেল বেলার জায়গায় আগামী ২৯ জুন থেকে রাত ১০:১৫ থেকে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে তাই টিআরপির দিক থেকে এই অনুষ্ঠানটি কতটা নিজেকে ধরে রাখতে পারবে সেটাই এখন দেখার।
উল্লেখ্য, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এসেছে দুলারি-র স্লট। ২৯ জুন থেকে জি বাংলার এই ধারাবাহিকটি আসবে বিকেল ৫টায়। দুলারি ধারাবাহিক দিয়ে নতুন করে পর্দায় ফিরছেন দেবপ্রিয়া বসু।
Home/Entertainment/Swastika Mukherjee: অবশেষে জল্পনার অবসান, ২৯ জুন থেকে দিদি নাম্বার ওয়ানের দায়িত্ব স্বস্তিকার কাঁধে