...
...
Next Story

লাফটার শেফস-এর অনুকরণে বাংলায় ‘রাঁধুনি না কাঁদুনি’! সঞ্চালক অঙ্কুশ, কোন তারকারা নেবেন ভাগ

লাফটার শেফসের অনুকরণে বাংলায় আসছে ‘রাঁধুনি না কাঁদুনি’। আর এটিতে সঞ্চালক হিসেবে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। শো-টির সম্প্রচার হবে সোনি আটে।

Published on: Sep 14, 2026, 16:11:11 IST
Advertisement

হিন্দি টিভির যে রিয়েলিটি শো-গুলির জনপ্রিয়তার পারদ আকাশছোঁয়া, তার মধ্যে অন্যতম হল লাফটার শেফ। এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে ৩টি সিজন এসেছে। যেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে ভারতী সিং-কে। আর সঙ্গে রয়েছেন শেফ হরপাল সিং। তবে বাংলার দর্শকদের জন্য এবার আছে এক খুশির খবর। কারণ লাফটার শেফসের অনুকরণে বাংলায় আসছে ‘রাঁধুনি না কাঁদুনি’। আর এটিতে সঞ্চালক হিসেবে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। শো-টির সম্প্রচার হবে সোনি আটে।

সোনি আটে আসছে রাঁধুনি না কাঁদুনি।
সোনি আটে আসছে রাঁধুনি না কাঁদুনি।

প্রোমো-তে এক কাপালিকের বেশে দেখা গিয়েছে অঙ্কুশকে। গায়ে তাঁর কালো রঙের পোশাক। এক হাঁড়ির মুখ ও বাঁশ ও খড়ের কাঠামো। নাম তাঁর রান্না ভূত। অঙ্কুশ থুরি সেই কাপালিক বলে ওঠে, ‘হে রান্না ভূত, বাংলার সব বিখ্যাত রাঁধুনীদের আমার কাছে নিয়ে আসো।’

তখনই সেখানে হাজির হয় টলিপাড়ার তারকারা। সৌরভ দাস, ইমন চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, উষসী রায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামৌপ্তি মুদলি, সুস্মিত মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অন্বেষা হাজরা-রা। চমকে উঠে অঙ্কুশ বলে ওঠে, ‘এ প্রভু তুমি কী করলে, এরা সবাই স্টার, কিন্তু রান্নায় জিজাস্টার’। দেখা যায় ডিম ভাঙতে গিয়ে নিজের উপরই তা ছড়িয়ে দেন সৌরভ। তো কারও রান্নার প্যানেই ধরে যায় আগুন। ৩ অক্টোবর থেকে রাত সাড়ে ৯টায় সম্প্রচার হবে এই শো-টি।

প্রোমো সামনে আসার পরই উত্তেজিত নেটপাড়া। সোনি আটের নন ফিকশন প্রোগ্রামিং হেড কৌশিক কে মিশ্র এই প্রোমোয় মন্তব্য করেন, ‘বাংলার সবাই এমন একটি অনুষ্ঠানের খোঁজ করছিলেন, যা হবে মজাদার, নতুন ও প্রাণবন্ত, আর আমরা ঠিক সেটাই আপনাদের সামনে আনতে পেরে রোমাঞ্চিত!’

এক নেটিজেন মন্তব্য করলেন, ‘বাংলায় লাফটার শেফস! দারুণ আনন্দ লাগছে’। আরেকজন লেখেন, ‘দুর্দান্ত প্রোমো হয়েছে। খুব উত্তেজিত।’ আন্যজন লেখেন, ‘নতুন শো, নতুন গল্প, এক্সাইটমেন্ট শুরু। গোটা টিমকে অনেক শুভেচ্ছা।’

আরেকজন লেখেন, ‘কত কোটি বছর পর নিজেদের অরিজিনাল শো এনেছে সেটা হয়তো সোনি আটও জানে না’।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks