...
...
Next Story

Kamala Nibas Update: 'কমলা নিবাস'-এ নতুন টুইস্ট! আদিত্য-পল্লবীর মাঝে তৃতীয় ব্যক্তি, বাংলার ‘মাহি’ কে?

পল্লবী ও আদিত্যর রসায়নে মুগ্ধ দর্শক। খুব শীঘ্রই আদিত্য়-পল্লবীর মাঝে প্রবেশ ঘটবে তৃতীয় ব্যক্তির। এমএলএ-এর মেয়ের সঙ্গে আদিত্যর বিয়ের তোড়জোড় করবে পরিবার। তারপর?

Published on: Aug 6, 2026, 19:00:59 IST
Advertisement

জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক 'কমলা নিবাস'-এর গল্পে আসতে চলেছে এক বড়সড় মোড়। দর্শকরা যখন আদিত্য ও পল্লবীর সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ জমে উঠেছেন, ঠিক তখনই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন নতুন নায়িকা। গল্পে আসতে চলেছেন শাসক দলের এক প্রভাবশালী বিধায়ক কৈলাস দেবনাথ এবং তাঁর পরিবার, যাদের আগমন উলোটপালোট করে দেবে মূল চরিত্রদের জীবন!

'কমলা নিবাস'-এ নতুন টুইস্ট! আদিত্য-পল্লবীর মাঝে তৃতীয় ব্যক্তি, বাংলার ‘মাহি’ কে?
'কমলা নিবাস'-এ নতুন টুইস্ট! আদিত্য-পল্লবীর মাঝে তৃতীয় ব্যক্তি, বাংলার ‘মাহি’ কে?

বর্তমান বিধায়ক কৈলাশ দেবনাথ ও তাঁর পরিবার

ধারাবাহিকের নতুন প্লট অনুযায়ী, গল্পের মোড় ঘোরাতে এন্ট্রি নিচ্ছেন এলাকার কারেন্ট এমএলএ (Current MLA) তথা রুলিং পার্টির লিডার কৈলাশ দেবনাথ ও তাঁর স্ত্রী। কৈলাশ দেবনাথ এবং তাঁর স্ত্রীর সাথে সাথে পর্দায় আসবে তাঁদের কন্যাও।রাজনৈতিক প্রভাব ও পারিবারিক সম্পর্কের খাতিরে কৈলাশ দেবনাথের মেয়ের সঙ্গেই আদিত্যর বিয়ে ঠিক করার উদ্যোগ নেবেন তাঁর বাবা।

তৃতীয় ব্যক্তি হিসেবে মাহির আগমন!

ধারাবাহিকের হিন্দি সংস্করণ লক্ষ্মী নিবাস-এ এই নতুন চরিত্রটির নাম ছিল 'মাহি'। বাংলা সংস্করণেও হয়তো চরিত্রটির নাম মাহি-ই রাখা হতে পারে।

সম্পর্কের টানাপোড়েন: আদিত্য ও পল্লবীর সম্পর্কের সুতো যখন শক্ত হওয়ার মুখে, ঠিক তখনই 'মাহি'র আগমন ঘটবে তৃতীয় ব্যক্তি হিসেবে।

কমলা নিবাসে নতুন এন্ট্রি

কাস্টিং নিয়ে জল্পনা: এই গুরুত্বপূর্ণ ও ড্রামাটিক 'মাহি' চরিত্রে কোন জনপ্রিয় অভিনেত্রীকে কাস্ট করা হবে, তা নিয়ে ইতিমধ্যই টেলিপাড়ায় তীব্র কৌতূহল তৈরি হয়েছে। এখনও চূড়ান্ত অভিনেত্রীর নাম গোপন রাখলেও খুব জলদিই লুক টেস্ট ও শুটিং শুরু হতে চলেছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe