...
...
Next Story

Sohini Son Name: ‘ওর নাম কিন্তু বীরপুরুষ নয়…’, এতদিনে ছেলের নাম ফাঁস শোভন-সোহিনীর, জানুন মিষ্টি অর্থ

গত ২০শে সেপ্টেম্বর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোহিনী সরকার। দেড় মাসের ছেলেকে আধ ঘণ্টার জন্য মায়ের দায়িত্বে রেখে বহুরূপী ২-এর সাক্সেস পার্টিতে পৌঁছে ছিলেন নায়িকা। সঙ্গী স্বামী শোভন। সেখানে এসেই ছেলের নাম ফাঁস করলেন অভিনেত্রী।

Published on: Nov 6, 2026, 10:00:10 IST
Advertisement

বক্স অফিসে সাফল্য উদযাপনের আমেজ আর তার মাঝেই তারকা দম্পতির মুখে অনাবিল হাসি! বৃহস্পতিবার রাতে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ (The Golden Daku)-র গ্র্যান্ড সাক্সেস পার্টিতে একসঙ্গেই হাত ধরে হাজির হয়েছিলেন টলিপাড়ার নতুন মা সোহিনী সরকার ও তাঁর সংগীতশিল্পী স্বামী শোভন গঙ্গোপাধ্যায়। মাতৃত্বের পর এই প্রথম একসঙ্গে কোনো উদযাপনের মঞ্চে এসে ভক্তদের ভালোবাসায় ভেসে গেলেন সোহিনী। তবে উদযাপনের আলো কেড়ে নিল তাঁদের একরত্তি সন্তানকে ঘিরে তৈরি হওয়া কৌতূহল।

এতদিনে ছেলের নাম ফাঁস করলেন শোভন-সোহিনী, বীরপুরুষের কী নাম রেখেছেন
এতদিনে ছেলের নাম ফাঁস করলেন শোভন-সোহিনী, বীরপুরুষের কী নাম রেখেছেন

সাক্সেস পার্টিতে সোহিনী-শোভনের উপস্থিতির উজ্জ্বল মুহূর্ত:

সাক্সেস পার্টিতে প্রবেশ করতেই ক্যামেরার নজর চলে যায় সোহিনী ও শোভনের দিকে। সদ্য মাতৃত্বের আনন্দ আর তৃপ্তি স্পষ্ট ফুটে উঠছিল সোহিনীর চোখেমুখে। স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ের হাত ধরে খোশমেজাজে অনুষ্ঠানে যোগ দেন তিনি। দুজনেই কালো পার্টি ওয়ারে সেজে এসেছিলেন। সেখানে উপস্থিত সাংবাদিক মহল থেকে একের পর এক শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে তাঁদের জন্য।

‘বীরপুরুষ নয় ওর নাম…!’— খোশমেজাজে সন্তানের নাম ফাঁস:

সোশাল মিডিয়ায় এর আগে নিজেদের সন্তানকে ‘বীরপুরুষ’ বলে উল্লেখ করেছেন দুজনেই। তবে বীরপুরুষের আসল নাম কী, তা জানালেন এতদিনে। গত ২০শে সেপ্টেম্বর মা হয়েছে সোহিনী। ছেলের বয়স দেড় মাস। শোভন ও সোহিনী মিষ্টি হেসে খোলসা করে জানান, ‘ওর নাম কিন্তু বীরপুরুষ নয়! আমরা আমাদের ছেলের খুব সুন্দর একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে— ‘অন্বয়’।’

সন্তানের এই সুন্দর ও ইউনিক নামটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে সোশাল মিডিয়ায় অনুরাগী মহলে তা নজর কেড়ে নেয়।

বাংলা সাহিত্যের ছাত্র বা সুরপ্রেমীদের কাছে ‘অন্বয়’ শব্দটি অত্যন্ত পরিচিত ও অর্থবহ। ‘অন্বয়’ একটি সংস্কৃত শব্দ, যার মূল অর্থ হলো সমন্বয়, সম্পর্ক, সংযোগ বা ঐক্য।

ব্যাকরণের ভাষায় একের পর এক পদ বা শব্দের মধ্যে যে স্বাভাবিক ও সুন্দর যোগসূত্র বা মিল তৈরি হয়, তাকেই বলা হয় অন্বয়। অর্থাৎ যা জীবনের বিভিন্ন দিককে এক সুতোয় বাঁধে এবং যার মধ্যে সুসংগতি বিদ্যমান।

সোহিনী ও শোভন— দুই গুণী শিল্পীর জীবনে এই ছোট্ট ‘অন্বয়’ যেন সত্যি ভালোবাসা ও সম্পর্কের এক সুন্দর সংযোগসূত্র হিসেবে আগমন ঘটাল!

এদিন সোহিনী জানান, ছেলে রাত জাগাচ্ছে তবে রাত জাগার দায়িত্ব তাঁর। কারণ ছোটবেলা থেকেই নাকি ‘পেঁচা’র মতো রাত জাগার অভ্যেস রয়েছে নায়িকার। ভোরবেলা থেকে ছেলেকে সামলানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শোভন। দেড় মাসের ছেলের জন্য এখন শোভনের গান শোনার প্লে-লিস্টে শুধুমাত্র ‘কিডস রিল্যাক্সিং মিউজিক’। আর অন্তরা চৌধুরীর গান। ‘এক যে ছিল মাছি…’, গানটি ছেলেকে বারবার গেয়ে শোনান শোভন। সাংবাদিকদের সঙ্গে আড্ডা দেওয়ার মাঝেই সোহিনীর আর্জি, ‘একটু ভিতরে যাই, আধ ঘণ্টা সময় নিয়ে এসেছি, সে বাড়িতে আছে’। ছেলেকে ছেড়ে যে সোহিনীর মন টিকছে না এক মুহূর্ত, তা বেশ স্পষ্ট।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks