সময়ের কাঁটা যত এগোচ্ছে, বিগ বস বাংলা নিয়ে উন্মাদনার পারদ ততই যেন বাড়ছে। এবার স্টার জলসায় শেয়ার করা একটি প্রোমোতে এক ঝলক দেখা গেল দুই প্রতিযোগীকে। তবে পিছন থেকে দেখেই, চিনে ফেলল নেটপাড়া। অনুরাগীদের ধারণা এই দুই তারকা হলেন শন বন্দ্যোপাধ্যায় ও সোনমণি সাহা।

৩১ অগস্ট অর্থাৎ রবিবার রাত ৮টায় হবে বাংলা বিগ বসের প্রিমিয়ার। লম্বা সময় পর বাংলায় আসছে এই রিয়েলিটি শো। মুম্বইতেই তৈরি করা হয়েছে বাংলা বিগ বসের সেট। টলিপাড়া থেকে একাধিক মুখের থাকার সম্ভাবনা। শন বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি, বিগ বসে সৃজলাও থাকতে পারেন। অর্থাৎ মন ফাগুনের জুটির রিউনিয়ন।
সোনামণি সাহা-ও টলিপাড়ার জনপ্রিয় মুখ। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা চলে না। প্রতীক সেনের সঙ্গে প্রেম, ডান্স কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে ডিভোর্স, সব নিয়েই একাধিক সময়ে হয়েছে জলঘোলা।
এছাড়াও এবারের বিগ বসের অন্যতম আলোচিত, বলা ভালো বিতর্কিত প্রতিযোগী হতে চলেছেন সায়ক চক্রবর্তী। পার্কস্ট্রিটে রেস্তোরাঁয় গিয়ে তাঁর গো মাংস বিরোধিতা, ব্যক্তিগত জীবন, ‘সমকামি’ তকমা-- সব নিয়েই লম্বা সময় ধরে তিনি সংবাদের শিরোনামে। এছাড়াও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে লাফটার সেন অর্থাৎ নিরঞ্জন মণ্ডল, ননসেন অর্থাৎ শমীক অধিকারী-র থাকার কথা রয়েছে।
প্রসঙ্গত, বাংলা বিগ বসের প্রথম সিজন এসেছিল ২০১৩ সালে। তখন তা সম্প্রচার হয়েছিল ইটিভি বাংলাতে। মিঠুন সম্প্রচারিত এই সিজনের বিজেতা ছিলেন অনীক ধর। তিন বছর পর, ২০১৬ সালে এসেছিল বাংলা বিগ বসের দ্বিতীয় সিজন। সেবারের সঞ্চালনার দায়িত্বে ছিলেন জিৎ। দ্বিতীয় সিজন জিতেছিলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।
{{/usCountry}}প্রসঙ্গত, বাংলা বিগ বসের প্রথম সিজন এসেছিল ২০১৩ সালে। তখন তা সম্প্রচার হয়েছিল ইটিভি বাংলাতে। মিঠুন সম্প্রচারিত এই সিজনের বিজেতা ছিলেন অনীক ধর। তিন বছর পর, ২০১৬ সালে এসেছিল বাংলা বিগ বসের দ্বিতীয় সিজন। সেবারের সঞ্চালনার দায়িত্বে ছিলেন জিৎ। দ্বিতীয় সিজন জিতেছিলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।
{{/usCountry}}বিগ বসের মতো বিতর্কিত শো সঞ্চালনা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য। এমনকী, মহারাজ মিডিয়ার মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে, তিনি বিগ বসের দায়িত্ব কীভাবে সামলাবেন তা নিয়ে নাকি বেশ চিন্তিত তাঁর মেয়ে সানা-ও। যদিও ডোনা জোর গলায় জানিয়েছেন, দাদা কোনো কিছুতে হাত দেওয়া মানে সাফল্য আসবেই।