...
...
Next Story

চুরি গিয়েছে হার্ড ড্রাইভ, মুক্তি পাবে না 'নিব্বা নিব্বি’, প্রমোশন নাকি সত্যি?

আগামীকাল অর্থাৎ ১৪ অগস্ট ডিজিটাল প্লাটফর্ম জি৫ বাংলায় মুক্তি পেতে চলেছে ‘নিব্বা নিব্বি’। ইতিমধ্যেই ছবির টিজার ট্রেলার সবকিছুই এসেছে প্রকাশ্যে। কিন্তু মুক্তির কয়েক ঘন্টা আগেই ডিজিটাল প্লাটফর্মের তরফ থেকে জানিয়ে দেওয়া হল আগামীকাল মুক্তি পাচ্ছে না এই সিরিজ।

Published on: Aug 13, 2026, 22:57:57 IST
Advertisement

আগামীকাল অর্থাৎ ১৪ অগস্ট ডিজিটাল প্লাটফর্ম জি ৫ বাংলায় মুক্তি পেতে চলেছে ‘নিব্বা নিব্বি’। ইতিমধ্যেই ছবির টিজার ট্রেলার সবকিছুই এসেছে প্রকাশ্যে। কিন্তু মুক্তির কয়েক ঘন্টা আগেই ডিজিটাল প্লাটফর্মের তরফ থেকে জানিয়ে দেওয়া হল আগামীকাল মুক্তি পাচ্ছে না এই সিরিজ।

মুক্তি পাবে না 'নিব্বা নিব্বি’, প্রমোশন নাকি সত্যি?
মুক্তি পাবে না 'নিব্বা নিব্বি’, প্রমোশন নাকি সত্যি?

সোশ্যাল মিডিয়ায় জি ৫ বাংলার তরফ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, মাটিতে পড়ে রয়েছে একটি হার্ড ড্রাইভ। একটি হাত এগিয়ে আসে সেটির দিকে, যেন সেটি নিয়ে নেবে সে। নিচে বড় বড় করে লেখা, আমাদের হার্ড ড্রাইভ চুরি হয়ে গিয়েছে, তাই আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি আগামীকাল আমাদের সিনেমার রিলিজ করা যাবে না।

আরও পড়ুন: আবার ধারাবাহিকের ফিরছেন সঞ্চারী, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

কিন্তু সত্যি কি এই ঘটনা ঘটেছে? খুব সম্ভবত না কারণ গোটা সিরিজটি এই হার্ড ড্রাইভকে ঘিরেই তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই কমেন্ট বক্স দেখলেই বোঝা যাবে অনেকেই বুঝতে পেরেছেন যে এটি শুধুমাত্র একটি প্রমোশন মাত্র। এর আগে তারকাটা সিরিজেও এমনভাবেই প্রমোশন করা হয়েছিল। তাই এবারে আর ধোঁকা খাননি সাধারণ মানুষ!

ছবির নাম ‘নিব্বা নিব্বি’। পরিচালক তথাগত মুখোপাধ্যায়। মুখ্য ভূমিকায় থাকছেন সৌরসেনী মৈত্র এবং ঋশভ বসু। ছবিতে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তাঁরা। থাকবেন শান্তিলাল মুখোপাধ্যায়, শংকর চক্রবর্তী, অভিনব ঘোষ, শুভদীপ নস্কর, বিশ্ব বসু বিশ্বাস, প্রাঞ্জল দাস, রুশা বন্দ্যোপাধ্যায়, সহ অনেকেই।

আরও পড়ুন: বারবার আসছে প্রাণনাশের হুমকি, FIR দায়ের করে কী বললেন ডোনা গঙ্গোপাধ্যায়?

ট্রেলার প্রসঙ্গে

গোটা ট্রেলারটি জুড়ে শুধুই দেখতে পাওয়া যায় গিয়েছে ভায়োলেন্স। রক্ত, দুই বেপরোয়া যুবক যুবতী, একটা হার্ডডিক্স আর অনেক জীবনের বাজি। নতুন প্রজন্মকে তুলে ধরা হয়েছে এই ট্রেলারের মধ্যে, যার ফলে অনেকটাই বেশি বেপরোয়া দেখানো হয়েছে অভিনেতা-অভিনেত্রীকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks