...
...
Next Story

Nidhi Razdan Ex Husband: ওমর আবদুল্লাহ-র মতো নিধিরও দ্বিতীয় বিয়ে, প্রাক্তন স্বামী বিনোদন জগতের নামী মুখ, চেনেন তাঁকে?

ওমর আবদুল্লাহ-র সঙ্গে বিয়ের জেরে চর্চায় সাংবাদিক নিধি রাজদান। ওমরের মতো এটা নিধিরও দ্বিতীয় বিয়ে। চেনেন তাঁর প্রাক্তন স্বামীকে?

Published on: Nov 2, 2026, 12:00:59 IST
Advertisement

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ-র সঙ্গে বিশেষ আইনি বিবাহ সম্পন্ন করার পর থেকে সংবাদ শিরোনামে প্রথিতযশা সাংবাদিক নিধি রাজদান। ওমরের পাশাপাশি এটি নিধিরও দ্বিতীয় বিয়ে। দীর্ঘ ১৯ বছরের ব্যবধানে জীবনের মোড় পেরিয়ে, পুরোনো অতীত ভুলে ৪৯ বছর বয়সে এসে ফের একবার নতুন সংসার শুরু করলেন নিধি।

ওমর আবদুল্লাহ-র মতো নিধিরও দ্বিতীয় বিয়ে, প্রাক্তন স্বামী বিনোদন জগতের মুখ, চিনুন
ওমর আবদুল্লাহ-র মতো নিধিরও দ্বিতীয় বিয়ে, প্রাক্তন স্বামী বিনোদন জগতের মুখ, চিনুন

প্রথম স্বামী বিখ্যাত সাংবাদিক ও গীতিকার নীলেশ মিশ্র:

নিধি রাজদানের প্রথম বিবাহিত জীবনও জড়িয়ে ছিল গণমাধ্যম ও বিনোদন জগতের এক পরিচিত মুখের সাথে। ২০০৫ সালে প্রখ্যাত সাংবাদিক, লেখক, রেডিও গল্পকথক ও বলিউডের খ্যাতনামা গীতিকার নীলেশ মিশ্রর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিধি। নব্বইয়ের দশকে জন্মানো প্রজন্মর ছেলেবেলা কেটেছে রেডিও-য় নীলেশ মিশ্রর শো শুনে। মেয়নে দিল সে কাঁহা (রোগ) থেকে শুরু করে ক্যায়া মুঝে প্য়ায়ার হ্যায় (ওহ লমহে), আভি কুছ দিনো সে (দিল তো বাচ্চা হ্যায় জি), কিঁউ (বরফি)-সহ অজস্র হিট গানের কথা বেরিয়েছে নীলেশ মিশ্রার কলম থেকে।

দু-বছরেই দাম্পত্য়ে ইতি

নিধির সঙ্গে নীলেশের দাম্পত্য জীবন বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র দুই বছরের মাথায়, ২০০৭ সালে পারস্পরিক সম্মতিতে তাঁদের বিচ্ছেদ (Divorce) ঘটে। এরপর নীলেশ তাঁর নিজের জীবনে এগিয়ে যান এবং পরবর্তীতে পুনর্বিবাহ করেন।

প্রথম বিয়ে ভাঙার পর দীর্ঘ প্রায় দুই দশক নিধি নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছিলেন তাঁর সাংবাদিকতা কেরিয়ারে।

ওমর আবদুল্লাহ নব্বইয়ের দশকের গোড়ায় ভালোবেসে বিয়ে করেছিলেন পায়েল নাথকে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজোর জেনারেল রাম নাথের কন্যা পাইল নাথ এবং ওমর আবদুল্লাহ— উভয়েই তখন নতুন দিল্লির ‘দ্য ওবেরয়’ (The Oberoi) হোটেলে কর্মরত ছিলেন। ১৭ বছরের দাম্পত্যের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দুজনে। ২০০৯ সাল থেকে আলাদা থাকলে ডিভোর্স মামলা ঝুলে ছিল। বিচ্ছেদ প্রক্রিয়া চলতি বছর সুপ্রিম কোর্টে সম্পন্ন হওয়ার পর এবং দুই পরিবারের সায় পেয়ে দিল্লির স্পেশাল ম্যারেজ কোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর-নিধি। দীর্ঘদিন ধরেই দুজনের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে।

নিধি ও ওমর দুজনেই সোশ্যাল মিডিয়ায় যৌথ ছবি পোস্ট করে একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও নতুন জীবন শুরুর বার্তা দেন। অতীতের সম্পর্ক ভাঙার তিতকুটে স্মৃতি ভুলে ৫০-এর দোরগোড়ায় পৌঁছে নিধি ও ওমরের এই নতুন সূচনা অনুরাগীদের কাছে এক নতুন ভালোবাসার বার্তা পৌঁছে দিচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks