ফের ধারাবাহিকে ফিরছেন নীলাঙ্কুর, বিপরীতে অভিনয় করবেন কোন নায়িকা?
স্টার জলসায় রাঙামতি ধারাবাহিকে সর্বশেষ অভিনয় করেছিলেন নীলাঙ্কুর মুখোপাধ্যায়। এই ধারাবাহিকের অভিনয় করার পর খুব সম্প্রতি দেবীপক্ষ সিরিজে অভিনয় করতে দেখা যায় অভিনেতাকে। এই সিরিজে তিনি বাড়ির মেজো ছেলের ভূমিকায় অভিনয় করেন।
স্টার জলসায় ‘রাঙামতি’ ধারাবাহিকে সর্বশেষ অভিনয় করেছিলেন নীলাঙ্কুর মুখোপাধ্যায়। এই ধারাবাহিকের অভিনয় করার পর খুব সম্প্রতি ‘দেবীপক্ষ’ সিরিজে অভিনয় করতে দেখা যায় অভিনেতাকে। এই সিরিজে তিনি বাড়ির মেজো ছেলের ভূমিকায় অভিনয় করেন। যদিও তাঁর স্ক্রিন টাইম কম ছিল কিন্তু যেটুকু সময় তিনি অভিনয় করেছেন, তাতেই মন জয় করে নিয়েছেন দর্শকদের।
ফের ধারাবাহিকে ফিরছেন নীলাঙ্কুর
এবার আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা। তবে এবার আর স্টার জলসায় নয়, তিনি ধরা দিতে চলেছেন জি বাংলার পর্দায়। জানা গিয়েছে, জি বাংলার আসন্ন একটি ধারাবাহিক অভিনয় করবেন তিনি। সুরিন্দর ফিল্মসের ব্যানারে নতুন এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন নীলাঙ্কুর।
এই ধারাবাহিকে নীলাঙ্কুরের বিপরীতে অভিনয় করবেন সপ্তাশ্রী নন্দা। অভিনেত্রী ইতিমধ্যেই ‘ঘূর্ণি’ ধারাবাহিককে অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছেন। তিনিও সর্বশেষ অভিনয় করেছেন স্টার জলসার পর্দায়, এবার জি বাংলায় অভিনয় করতে চলেছেন তিনি। অন্যদিকে দর্শকরা পেতে চলেছেন একটি নতুন জুটি।
খুব স্বাভাবিকভাবেই যখন নতুন একটি ধারাবাহিক আসার কথা শুনতে পাওয়া যায় তখন মাথায় আসে কোন ধারাবাহিক তাহলে এবার শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই ‘কুসুম’ ধারাবাহিকটি শেষ হওয়ার গুঞ্জন ছড়িয়েছে সর্বত্র। তাহলে কি আগামী দিনে এই ধারাবাহিকের বদলেই আসবে এই নতুন ধারাবাহিকটি?
অন্যদিকে ইতিমধ্যেই একগুচ্ছ নতুন ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে জি বাংলার পর্দায় যার মধ্যে রয়েছে ‘সতীপীঠ কালীঘাট’। যদিও ‘নাগকন্যা’ ধারাবাহিটির প্রমো প্রকাশ্যে এলেও ধারাবাহিকের সম্প্রচারের সময়সূচী প্রকাশ্যে আনেনি চ্যানেল। তাই বোঝা যাচ্ছে না আগামীদিনে কোন ধারাবাহিকটির সম্প্রচারের সময় আগে জানানো হবে।
প্রসঙ্গত, এই ধারাবাহিকে এক গ্রাম্য মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সপ্তাশ্রীকে। সে যার জীবনে যায় তার জীবনে আসে সৌভাগ্য। কিন্তু নিজের বাড়িতেই সে অবহেলার শিকার হয়ে থাকে। এই মেয়েটির জীবনে সুখ বয়ে নিয়ে আসবে মুখ্য চরিত্র। অবহেলিত এক গ্রামের মেয়ের ভাগ্য তাকে কোন দিকে নিয়ে যায় সেটাই দেখা যাবে ধারাবাহিকের মাধ্যমে।
Home/Entertainment/ফের ধারাবাহিকে ফিরছেন নীলাঙ্কুর, বিপরীতে অভিনয় করবেন কোন নায়িকা?