...
...
Next Story

বাঙালিবাবু সেজে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে 'লাফটারসেন'! ধুতি, কাঁথার কাজ করা পাঞ্জাবিতে চমক দিলেন নিরঞ্জন

বাংলার অন্যতম জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিরঞ্জন মন্ডল। তবে 'লাফটারসেন' নামেই তাঁকে বেশির ভাগ মানুষ চেনেন। কিছুদিন আগে শোনা গিয়েছিল এবার কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হাঁটতে দেখা যাবে তাঁকে। সেই মতোই রেড কার্পেটে একেবারে বাঙালিবাবু সেজে হাজির হয়েছিলেন নিরঞ্জন।

Published on: May 17, 2026, 10:58:04 IST
Advertisement

বাংলার অন্যতম জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিরঞ্জন মন্ডল। তবে 'লাফটারসেন' নামেই তাঁকে বেশির ভাগ মানুষ চেনেন। কিছুদিন আগে শোনা গিয়েছিল এবার কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হাঁটতে দেখা যাবে তাঁকে। সেই মতোই রেড কার্পেটে একেবারে বাঙালিবাবু সেজে হাজির হয়েছিলেন নিরঞ্জন।

ধুতি, কাঁথার কাজ করা পাঞ্জাবিতে বাঙালিবাবু সেজে কানের রেড কার্পেটে 'লাফটারসেন'!
ধুতি, কাঁথার কাজ করা পাঞ্জাবিতে বাঙালিবাবু সেজে কানের রেড কার্পেটে 'লাফটারসেন'!

কান চলচ্চিত্র উৎসব হল বিশ্বের অন্যতম বড় একটি ইভেন্ট। এই রেড কার্পেট নিয়ে গোটা বিশ্বেই থাকে উন্মাদনা। বি-টাউনের বড় মাপের তারকা যেমন ঐশ্বর্য রাই বচ্চন থেকে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট বহু মানুষ হেঁটেছেন এই লাল গালিচায়। তাছাড়াও অন্যান্য দেশের খ্যাতনামা ব্যক্তিত্বরা তো থাকেনই। এরকম এক রেড কার্পেটে বাংলার প্রথম কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পা রাখলেন নিরঞ্জন মণ্ডল।

তাঁর এই রেড কার্পেটে হাঁটার খবর আগে থেকেই ছিল চর্চায়। তাই এই ইভেন্ট শুরু হতেই বাঙালিদের চোখ আটকে ছিল 'লাফটারসেন'-এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। সেখান তিনি কানের নানা মুহূর্তের ছবি ভাগ করে নিচ্ছিলেন তাঁর অনুরাগীদের সঙ্গে।

আর এবার সামনে এল তাঁর রেড কার্পেট লুক। এদিন সাদা ধুতি, মাছ মোটিভের নক্সীকাঁথার কাজ করা সাদা পাঞ্জাবি, কালো লম্বা কোট, পায়ে কালো জুতো, চোখে মোটা ফ্রেমের চশমা ও হাতে হাত ঘড়িতে ধরা দেন লাফটারসেন।

প্রসঙ্গত, 'লাফটারসেন'-এর কনটেন্ট নেটিজেনদের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে। বিশেষ করে তাঁর সৃষ্ট চরিত্র 'মিতা আন্টি'। তাছাড়াও 'পোকা বেগুন', মায়ের মেসেজ পড়া, শুটকিতে বিষ, মেছো সিরিজ অনেকেরই বেশ পছন্দের। সহজ, সরল সব কথার মাধ্যমে তাঁর ভিডিয়োয় লুকিয়ে থাকে বহু গভীর বার্তা। আর সেটাই বিশেষ করে মন কাড়ে দর্শকদের। সেটাই নিরঞ্জনকে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে আলাদা করে। আর এবার সেই কনটেন্টেরই জোরেই কান রেড কার্পেটে জায়গা করে নিলেন তিনি।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks