‘মহাভারত’-এ ভগবান কৃষ্ণের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হওয়া নীতীশ ভরদ্বাজ সম্প্রতি ইনস্টাগ্রামে ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান। পরিচালক নীতীশ তিওয়ারির প্রশংসা করে তিনি লেখেন, এই ছবি বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার মর্যাদা আরও বাড়াবে। প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স, এআই-এর ব্যবহার এবং সুরকার হ্যান্স জিমারের সঙ্গীত সহযোগিতারও ভূয়সী প্রশংসা করেন তিনি। রণবীর কাপুর ও যশের অভিনয় নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন।

‘রামের পর আর অ্যানিমাল নয়’
প্রশংসার পাশাপাশি রণবীর কাপুরকে একটি বিশেষ পরামর্শও দেন নীতীশ। তাঁর মতে, ‘রামায়ণ’-এ রামের মতো ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পর অভিনেতার সামাজিক দায়িত্ব আরও বেড়ে যায়। তাই তিনি লেখেন, রণবীর যেন ভবিষ্যতে ‘অ্যানিমাল’-এর মতো ছবি না করেন, যত বড় পারিশ্রমিকের প্রস্তাবই আসুক না কেন। তাঁর কথায়, ভারতের ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধকে তুলে ধরার মতো অসংখ্য গল্প রয়েছে, যা একজন অভিনেতার প্রতিভা প্রকাশের জন্য যথেষ্ট।
সাই পল্লবীকে সীতা হিসেবে গ্রহণ করার আবেদন
নীতীশ ভরদ্বাজ আশা প্রকাশ করেন, দর্শকরা সাই পল্লবীকে সীতার চরিত্রে আন্তরিকভাবে গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি জানান, ছবিতে যদি তুলসীদাসের রামচরিতমানস-এর চৌপাই এবং মৃদঙ্গ-করতালের সুরের ব্যবহার থাকে, তাহলে তা ভারতীয় দর্শকদের আবেগের সঙ্গে আরও গভীরভাবে সংযোগ তৈরি করবে। তিনি আরও বলেন, পরিচালক নীতীশ তিওয়ারির এই প্রচেষ্টাকে সম্মান জানাতে তিনি অন্তত পাঁচবার রামায়ণ দেখতে চান।
'রামায়ণ'-এর ট্রেলারে কী দেখা গেল?
{{/usCountry}}'রামায়ণ'-এর ট্রেলারে কী দেখা গেল?
{{/usCountry}}ট্রেলারের শুরুতেই যশ অভিনীত রাবণ নিজেকে ত্রিলোকের অধিপতি হিসেবে ঘোষণা করে। তার অত্যাচারে বিপর্যস্ত পৃথিবীকে রক্ষা করতে ভগবান বিষ্ণু রামের অবতার ধারণ করেন। এরপর ট্রেলারে দেখা যায় রণবীর কাপুর তথা রামকে। সঙ্গে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ, প্রজাদের রক্ষা এবং সীতার সঙ্গে তাঁর বিবাহের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির ঝলক। ছবির ভিজ্যুয়াল, অ্যাকশন এবং পৌরাণিক আবহ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।