বক্স অফিসে প্রথম সপ্তাহান্তেই দর্শকদের বিপুল ভালোবাসা এবং একাধিক শো হাউসফুল থাকা সত্ত্বেও, আগামী শুক্রবার থেকে অধিকাংশ প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্স থেকে নামিয়ে নেওয়া হতে পারে সায়ন্তন ঘোষাল পরিচালিত বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’, এমন আশঙ্কা তৈরি হয়েছিল। রাজশ্রী প্রোডাকশনস ও যশরাজ ফিল্মস (YRF)-এর নতুন হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ (Yeh Prem Mol Liya)-কে জায়গা করে দিতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে ক্ষোভ উগরে দিয়েছিলেন পরিচালক ও প্রযোজনা সংস্থা। বাংলা সিনেমার এই কোণঠাসা অবস্থা নিয়ে টলিপাড়ায় যখন তীব্র অসন্তোষ। তবে পরিচালক-প্রযোজক ও হল মালিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর খানিক স্বস্তিতে টলিপাড়া। মুখ্যমন্ত্রী হল মালিকদের কড়া নির্দেশ দিয়েছেন, প্রাইম টাইমে চালাতেই হবে সাধক বামাক্ষ্যাপা। কিন্তু এর মাঝেই মঙ্গলবার বিতর্ক বাড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

‘বাংলা-হিন্দি বলে কোনও কথা নেই, হল মালিকরা লাভ দেখবেন’— কী বললেন দিলীপ ঘোষ?
বাংলা ছবি সরিয়ে হিন্দি ছবি চালানোর সিদ্ধান্তে টলিউড শিল্পীরা প্রতিবাদ জানালেও, দিলীপ ঘোষের মতে সিনেমার ক্ষেত্রে ভাষার বিভাজন না করে ব্যবসা ও দর্শকের চাহিদাকেই গুরুত্ব দেওয়া উচিত।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘দেখুন, বাংলা-হিন্দি বলে কোনও কথা নেই। সিনেমা হচ্ছে বিনোদন। পাবলিক যেটা চাইবে, যাঁরা পরিচালক, তাঁদের যাতে লাভ হবে তাঁরা সেটা করবেন। ‘সাধক বামাক্ষ্যাপা’ চলেছে, যাঁরা দেখার দেখেছেন। এরকম অনেক সিনেমা এসেছে, যতদিন চলেছে দেখেছেন। এই যে ‘হনুমান অংশ’ নামে একটি সিনেমা হয়েছে, সেটা তো নিজের জোরে চলেছে। যেটা চলার চলবে। যাঁরা ব্যবসায়ী, যাঁরা সিনেমা হলের পরিচালক, তাঁরা যদি মনে করেন যে অন্য সিনেমাতে ভালো লাভ হবে, তাঁরা সেটাই চালাবেন। সরকার যদি ভর্তুকি দিয়ে কোনও সিনেমা চালায় সেটা চলবে।’
‘মহাপুরুষের জীবনী নিয়ে সিনেমা হলেই ভালো হবে, এমন কথা নেই!’— বিতর্ক উসকে মন্তব্য:
{{/usCountry}}‘মহাপুরুষের জীবনী নিয়ে সিনেমা হলেই ভালো হবে, এমন কথা নেই!’— বিতর্ক উসকে মন্তব্য:
{{/usCountry}}শুধু হল মালিকদের ব্যবসার পক্ষে সওয়াল করাই নয়, সাধক বামাক্ষ্যাপার মতো মহাপুরুষের জীবনীভিত্তিক ছবি নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
তাঁর সংযোজন, ‘মহাপুরুষের জীবনী নিয়ে সিনেমা হলেই সেটা ভালো হবে, এরকম কোনও কথা নেই। যাঁরা ওঁর ব্যাপারে জানতে চান, তাঁরা পড়ে নেবেন, জেনে নেবেন। সিনেমা চলবে কি চলবে না, সেটা তো তার কোয়ালিটির ওপর নির্ভর করে।’
ABOUT THE AUTHOR
প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।