বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ এবং শাহেনশাহ হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেলেও, কেরিয়ারের শুরুর দিকে অমিতাভ বচ্চনকে কাটাতে হয়েছে চরম স্ট্রাগলের দিন। উচ্চতা এবং শারীরিক গঠনের কারণে একাধিকবার সিনেমা থেকে বাদ পড়তে হয়েছিল তাঁকে। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC) ১৮-এর মঞ্চে এসে নিজের আইকনিক হেয়ারস্টাইলের পেছনের অজানা ও মজাদার গল্প শোনালেন বিগ বি।

কেবিসি-র এক প্রতিযোগীর সাথে কথা বলার সময় অমিতাভ জানান, ৭০-এর দশকে যে হেয়ারস্টাইল ও জুলফি (সাইডবার্নস) তাঁর চেনা পরিচিতি হয়ে উঠেছিল, তা কোনো ফ্যাশনের জন্য নয়, বরং বাধ্য হয়ে করা।
মঞ্চে পুরোনো দিনের স্মৃতিচারণ করে বিগ বি বলেন, ‘শুরুর দিকে যখন কাজের খোঁজে যেতাম, তখন প্রযোজকরা দুটো কথা বলতেন— প্রথমত, আমার উচ্চতা নাকি বড্ড বেশি, তাই কোনো নায়িকা কাজ করতে চাইবেন না। আর দ্বিতীয়ত, আমার মুখটা বড্ড ছোট। তাই মুখটা যাতে একটু ভরাট ও চওড়া দেখায়, সেই কারণেই চুল বড় রাখা আর জুলফি কানপট্টি পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই, যাতে চেরা মুখটা একটু ঢাকা পড়ে।’ হ্যাঁ, বারংবার বডি শেমিং-এর মুখে পড়তে হয়েছিল অমিতাভকে, তবে দমে যাননি তিনি।
অমিতাভ বচ্চনের কেরিয়ার ও সফর
শুরুর লড়াই: ১৯৬৯ সালে মৃণাল সেনের ‘ভুবন সোম’ ছবিতে নেপথ্য কণ্ঠস্বর (ন্যারেটর) হিসেবে সফর শুরু করেন এবং ওই বছরই ‘সাত হিন্দুস্তানি’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে।
প্রত্যাখ্যানের পর ঘুরে দাঁড়ানো: ‘আনন্দ’, ‘সঞ্জোগ’, কিংবা ‘বোম্বে টু গোয়া’-র মতো ছবিতে ছোট ও পার্শ্বচরিত্রে কাজ করলেও একাধিক ছবি বক্স অফিসে চরম অসফল হয়। সেসময় তাঁকে ‘ফ্লপ নবাগত’ বলেও দাগিয়ে দেওয়া হয়েছিল।
{{/usCountry}}প্রত্যাখ্যানের পর ঘুরে দাঁড়ানো: ‘আনন্দ’, ‘সঞ্জোগ’, কিংবা ‘বোম্বে টু গোয়া’-র মতো ছবিতে ছোট ও পার্শ্বচরিত্রে কাজ করলেও একাধিক ছবি বক্স অফিসে চরম অসফল হয়। সেসময় তাঁকে ‘ফ্লপ নবাগত’ বলেও দাগিয়ে দেওয়া হয়েছিল।
{{/usCountry}}‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর সূচনা: ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জঞ্জীর’ ছবিটির মাধ্যমে ছবিটা সম্পূর্ণ বদলে যায়। ইনস্পেক্টর বিজয়ের চরিত্রে তাঁর ক্ষুব্ধ ও গম্ভীর অভিনয় রাতারাতি বিখ্যাত করে তোলে তাঁকে।
সফলতার শিখর: এরপর একে একে ‘দেওয়াল’, ‘শোলে’, ‘ত্রিশূল’, ‘ডন’, ‘মুকাদ্দর কা সিকান্দর’ এবং ‘কালা পাথর’-এর মতো আইকনিক ছবি দিয়ে ভারতীয় চলচ্চিত্রে নিজের সাম্রাজ্য গড়ে তোলেন।
আগামী প্রোজেক্ট
২০২৪ সালে নাগ অশ্বিন পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-তে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন অমিতাভ বচ্চন। বর্তমানে তিনি ছবিটির দ্বিতীয় পর্বের কাজ নিয়ে ব্যস্ত, যেখানে তাঁর সাথে পুনরায় দেখা যাবে প্রভাস এবং কমল হাসানকে।