টলিপাড়ার অন্যতম জনপ্রিয় ও প্রাণবন্ত অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রি সংস্কৃতি, নতুন তারকাদের মনোভাব এবং নায়ক হওয়ার মানসিক চাপ নিয়ে কড়া ও রসাত্মক মন্তব্য করলেন তিনি। বাউন্সার কালচার থেকে শুরু করে শ্যুটিং সেটের মজার অভিজ্ঞতা— সব নিয়ে সোজাসাপ্টা কথা বললেন অম্বরীশ।

‘দেব, জিৎ, প্রসেনজিৎ ছাড়া আর কার বাউন্সার লাগে?' অম্বরীশ
ইন্ডাস্ট্রিতে আজকাল ছোটবড় সব শিল্পীর বাউন্সার নিয়ে ঘোরার ফ্যাশনকে একদমই মানতে পারেন না অম্বরীশ। সাংবাদিক গৌতম ভট্টাচার্যের পডকাস্টে তিনি সোজাসুজি বলেন, ‘এই বাংলায় দেব, জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া আর সত্যি কিন্তু কারও বাউন্সারের প্রয়োজন আছে বলে আমি মনে করি না! বাউন্সারটা হচ্ছে এখন একটা অলঙ্কারের মতো। দুটো ছবি হিট করল কি দুটো সিরিয়ালে একটু নাম হলো, তারা ধরাকে সরা জ্ঞান করে গৌতমদা! কাউকে চিনতে পারে না, বয়স্কদের সাথে দুর্ব্যবহার করে...।’
অডিকলোন কি অ্যান্টিসেপটিক? শুটিং সেটের ঘটনা:
শুটিং সেটের এক অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে-র প্রসঙ্গ টেনে অম্বরীশ বলেন: ‘একটা ছবি শুট হচ্ছে, সেইখানে আমি দেখছি এসে বলছে দীপঙ্করদার কেটে গেছে, ওডিকলোন দিয়ে ঘসে দেব? ওডিকলোন কি অ্যান্টিসেপটিক? ৭০ সালের ছবি ’আকালের সন্ধানে', সেই সময় অ্যান্টিসেপটিকের বদলে ওডিকলোন দেওয়া হতো! আজও আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু কারও কেটে গেলে দেখি ওডিকলোন লাগানো হয়!'
‘নায়ক হওয়ার বাসনা নেই, তাই বিয়েও করিনি!’: অম্বরীশের সপাট জবাব
{{/usCountry}}‘নায়ক হওয়ার বাসনা নেই, তাই বিয়েও করিনি!’: অম্বরীশের সপাট জবাব
{{/usCountry}}নায়ক হওয়ার ইচ্ছা আছে কি না, এই প্রশ্নের জবাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাসতে হাসতে অম্বরীশ জানান:"না, আমার নায়ক হওয়ার কোনো বাসনা নেই গৌতমদা। তার কারণ এখন বাংলা সিনেমার যে অবস্থা, তাতে করে নায়ক হতে গেলে অনেক চাপ আছে জীবনে। তো টেনশন আমি নিতেই পারব না। টেনশন নিতে পারব না বলেই তো বিয়েটা করিনি!" অকপট কথা বলা এবং সেন্স অফ হিউমারের জন্য অম্বরীশের এই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বিনোদন প্রেমীদের মধ্যে বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে!