...
...
Next Story

Manasi on Jeetu: চিরদিনইর সেটে মহিলা সহকর্মীদের সাথে দুর্ব্যবহার করতেন জীতু? জবাব দীর্ঘই ‘মানসী’র

Manasi on Jeetu: ধারাবাহিকে আর্য সিংহ রায়ের (জীতু) স্ত্রী রাজনন্দিনীর ভাইবউ ‘মানসী’-র চরিত্রে অভিনয় করা দীর্ঘই স্পষ্ট জানিয়ে দিলেন, জীতুর সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা কেমন ছিল। জীতুর ‘দুর্ব্যবহার’ বা ‘দম্ভ’ নিয়ে ওঠা সমস্ত জল্পনায় জল ঢেলে অভিনেতার পাশেই দাঁড়ালেন পর্দার মানসী।

Published on: May 19, 2026 09:00 AM IST
Advertisement

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক শেষ। কিন্তু বিতর্কের রেশ থামছে না। সিরিয়ালের শেষ দিনে জীতু কমলের করা ফেসবুক পোস্টটি টলিপাড়ার ভেতরের সমীকরণ নিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়েছিল। সহ-আর্টিস্টদের ‘ভয়’ পাওয়া এবং তাঁদের থেকে দূরত্ব বজায় রাখা নিয়ে আগেই মুখ খুলেছেন জীতু। এই সিরিয়াল চলাকালীন একাধিক সহকর্মীর সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন নায়ক।

চিরদিনইর সেটে মহিলা সহকর্মীদের সাথে দুর্ব্যবহার করতেন জীতু? জবাব দীর্ঘই ‘মানসী’র
চিরদিনইর সেটে মহিলা সহকর্মীদের সাথে দুর্ব্যবহার করতেন জীতু? জবাব দীর্ঘই ‘মানসী’র

দিতিপ্রিয়া রায় জীতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে আপত্তি জানিয়ে সিরিয়াল ছাড়েন। পরবর্তীতে পায়েল দেব থেকে শুরু করে নতুন অপর্ণা শিরিন পালের সঙ্গেও জীতুর সম্পর্ক তলানিতে ঠেকে। সেই বিতর্কের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার মুখ খুললেন ধারাবাহিকের অভিনেত্রী দীর্ঘই পাল। জীতুকে নিয়ে চলা সমস্ত জল্পনা ও রটনা উড়িয়ে অভিনেতার পাশে দাঁড়িয়ে এক ইতিবাচক পোস্ট করলেন তিনি।

‘দাদার সাথে কোনও প্রবলেম নেই’:

সোশ্যাল মিডিয়ায় দীর্ঘই স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘জীতু কমলদার সাথে আমার কোনো প্রবলেম (problem) নেই। দাদার সাথে কাজ করার আমার অভিজ্ঞতা খুব ভালো।’

মেকআপ রুম থেকে ফ্লোর— জীতু সবসময়ই বন্ধু:

জীতুর চেনা স্বভাবের প্রশংসা করে দীর্ঘই আরও জানান, ফ্লোরে বা মেকআপ রুমে জীতু আসলে কেমন। তিনি লেখেন, ‘আমি সবসময় ফ্লোর ও মেকআপ রুমে দাদার মতো একজন মানুষকে বন্ধু হিসেবে পেয়েছি। এইটুকু আমি বুঝি, আমার কিছু খারাপ লাগলে আমি যেমন মুখের ওপর বলি, উনিও তেমনই আমাদের মুখের ওপর বলেন।’

দীর্ঘই-এর এই পোস্ট থেকে একটা বিষয় পরিষ্কার যে, জীতু কমলের স্পষ্টবক্তা ইমেজটাকে অনেকেই হয়তো ভুল বোঝেন, কিন্তু দীর্ঘই সেটাকে ইতিবাচকভাবেই দেখছেন। পেছনে কথা না বলে পিঠপিছে গসিপ করার চেয়ে সামনাসামনি স্পষ্ট কথা বলাটাই যে কাজের পরিবেশের জন্য ভালো, তা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। পোস্টের শেষে পুরো টিমকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, 'থ্যাঙ্ক ইউ টিম, সবার সাথে কাজ করে খুব ভালো লেগেছে।'

জীতু কমল যখন নিজেই দাবি করেছিলেন যে আর্টিস্টদের সঙ্গে তাঁর সখ্যতা গড়ে ওঠে না, ঠিক তখনই দীর্ঘই-এর এই ‘বন্ধু’ সম্বোধন এবং পাশে দাঁড়ানোর বার্তা স্টুডিয়োপাড়ার গুঞ্জনে এক নতুন মোড় এনে দিল। বোঝাই যাচ্ছে, জীতুর স্পষ্ট কথা বলার ধরণকে সবাই ‘দুর্ব্যবহার’ বা ‘দম্ভ’ ভাবলেও, সহ-অভিনেত্রীদের একাংশ কিন্তু তাঁর এই সততাকে সম্মানই জানান।

চিরদিনই তুমি যে আমার শ্যুটিং শেষ হলেও সিরিয়ালের শেষ সম্প্রচার তারিখ এখনও স্পষ্ট নয়। ১লা জুন থেকে চ্যানেলে আসছে নতুন মেগা অন্নপূর্ণার লক্ষ্মীরা। এই মেগার স্লট ঘোষণা করেনি চ্যানেল। সুতরাং আগামিতে কোনও মেগার স্লট বদল হতে চলেছে, এমনটাই ইঙ্গিত।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe