রাখির অপমানের জেরে মৃত্যু যুবকের, গ্রেফতারি পরোয়ানা জারি অভিনেত্রীর বিরুদ্ধে
অভিনয় বা নাচ সম্পর্কিত ব্যাপারে তিনি যতটা জনপ্রিয় তার থেকেও বেশি জনপ্রিয় তিনি নিজের মন্তব্যের জন্য। তিনি হলেন রাখি সাওয়ান্ত। মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্য করে বসেন তিনি, যার ফলে তৈরি হয় বিতর্ক। এবার তেমন একটি ঘটনার জন্য বিপাকে পড়লেন রাখি।
অভিনয় বা নাচ সম্পর্কিত ব্যাপারে তিনি যতটা জনপ্রিয় তার থেকেও বেশি জনপ্রিয় তিনি নিজের মন্তব্যের জন্য। তিনি হলেন রাখি সাওয়ান্ত। মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্য করে বসেন তিনি, যার ফলে তৈরি হয় বিতর্ক। এবার তেমন একটি ঘটনার জন্য বিপাকে পড়লেন রাখি।
গ্রেফতারি পরোয়ানা জারি অভিনেত্রীর বিরুদ্ধে
ঘটনাটি ২০১০ সালের। এক যুবককে নপুংসক বলে কটাক্ষ করেছিলেন তিনি। চরম অপমানে আত্মঘাতী হয়েছিলেন ওই যুবক। সেই ঘটনার যেই এবার উত্তরপ্রদেশের ঝাঁসির একটি আদালতে রাখির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে।
২০১০ সালে রাখি কা ইনসাফ নামের একটি শো সম্প্রচারিত হতো এখানে লক্ষণ আহিরওয়াল নামের এক যুবক নিজের স্ত্রীকে নিয়ে এসেছিলেন ওই অনুষ্ঠানে। সেখানে বিভিন্ন কথা প্রসঙ্গে সঞ্চালক রাখি, ওই যুবককে নপুংসক বলে কটাক্ষ করেছিলেন। পরবর্তীকালে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ওই যুবক মানসিক অবসাদে আক্রান্ত হন।
পরবর্তী সময়ে অতিরিক্ত মদ্যপান করেন এবং সেই অপমানের জেরে অবশেষে আত্মহত্যা করেন লক্ষণ। লক্ষণ মারা যাওয়ার পর তার মা রাখির বিরুদ্ধে ঝাঁসি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। লক্ষণের মায়ের অভিযোগ অনুযায়ী, ২০১০ সালে রাখি কা ইনসাফ অনুষ্ঠানে অভিনেত্রী লক্ষণকে অপমান করেন এবং আপত্তিজনক ভাষা ব্যবহার করেন। এই অভিযোগের ভিত্তিতেই এবার ঝাঁসি আদালতে রাখির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তবে এই প্রথমবার নয়, যেকোনো বিষয় নিয়েই যাকে নিজের মন্তব্য প্রকাশ করেন এবং যার ফলে তৈরি হয় বিতর্ক। রাখির অদ্ভুত মন্তব্যের জন্য তিনি বারবার সোশ্যাল মিডিয়ায় ভাইজান কিন্তু এবার অতীতের একটি ঘটনার জরে আইনি জটিলতায় ফেঁসে গেলেন তিনি।
Home/Entertainment/রাখির অপমানের জেরে মৃত্যু যুবকের, গ্রেফতারি পরোয়ানা জারি অভিনেত্রীর বিরুদ্ধে