...
...
Next Story

LaughterSen-Rupa: ‘গবেট-ইডিয়ট-ফেক' বলে লাফটারসেনকে কটাক্ষ, ‘স্ক্রিপ্ট কি নিজেই বানায়?’ প্রশ্ন রূপার

‘একজন ইন্টেলেকচুয়াল মানুষ তো রিয়ালিটি শো- তে গিয়ে হঠাৎ গবেট হয়ে যেতে পারে না…’, বিগ বস বাংলার মঞ্চে লাফটারসেনকে দেখে হতাশ একসময়ের ফ্যান রূপা।

Published on: Sep 11, 2026, 19:00:31 IST
Advertisement

‘বিগ বস’-এর ঘরে তারকাদের আসল ব্যক্তিত্ব দেখতে গিয়ে অনেক সময়ই দর্শকদের প্রত্যাশার সাথে বাস্তব রূপের বিশাল ফারাক দেখা যায়। ঠিক এই ফারাক দেখেই সোশ্যাল মিডিয়ায় নিজের তীব্র ক্ষোভ ও চরম খটকা প্রকাশ করলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর ‘লাফটার সেন’ অর্থাৎ নিরঞ্জন মণ্ডলের স্ক্রিপ্ট ও নিজস্ব বুদ্ধিমত্তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি।

‘গবেট-ইডিয়ট-ফেক' বলে লাফটারসেনকে কটাক্ষ, ‘স্ক্রিপ্ট কি নিজেই লেখে?’ প্রশ্ন রূপার
‘গবেট-ইডিয়ট-ফেক' বলে লাফটারসেনকে কটাক্ষ, ‘স্ক্রিপ্ট কি নিজেই লেখে?’ প্রশ্ন রূপার

নিজের পোস্টে রূপা সোজাসাপ্টা লেখেন, 'আমি লাফটারসেনের কনটেন্ট এবং পারফরমেন্সের ভক্ত। কিন্তু বিগবস-এর রিয়ালিটি চেক-এ লাফটার সেনের ছিটেফোঁটা নিরঞ্জন এর মধ্যে নেই মনে হচ্ছে। একজন ইন্টেলেকচুয়াল মানুষ তো রিয়ালিটি শো- তে গিয়ে হঠাৎ গবেট হয়ে যেতে পারে না।

বিগ বসের ঘরে সব প্রতিযোগী একরকম নন উল্লেখ করে অন্য এক ক্রিয়েটরের উদাহরণ টেনে তিনি লেখেন, ‘ছাপড়ি ঝগড়া সবাই করে না। সেটা যেকোনো ডিগনিফায়েড মানুষ-ই মানে। কিন্তু ঝিলম যে কনটেন্ট ক্রিয়েটার সেটা কাউকে বলে দিতে হচ্ছে না। যেকোনো বিষয় থেকে-ও সেন্স অফ হিউমার খুঁজে নিচ্ছে।’

এরপরই নিরঞ্জনের আচরণ নিয়ে কড়া সমালোচনা করে তিনি লেখেন, ‘কিন্তু নিরঞ্জনের না আছে বুদ্ধি না আছে হাস্যরস মাঝখান থেকে হঠাৎ একদিন জন্মাষ্টমীর টাস্ক করতে গিয়ে অসভ্যের মতো অকারণে চিৎকার শুরু করল। এটা তারাই করে যাদের অ্য়াটেনশন পাওয়ার ইচ্ছে আছে অথচ কনটেন্ট বানানোর যোগ্যতা নেই। ওকে জাস্ট একজন বুদ্ধিহীন, ভুয়ো, ইডিয়ট লাগছে।’

অভিনেত্রীর এই চাঁচাছোলা মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। রূপার এই পর্যবেক্ষণ যে একেবারে ফেলে দেওয়ার মতো নয়, তা একবাক্যে স্বীকার করেছেন অভিনেত্রী সোনালি চৌধুরী, পারোমিতা চৌধুরীরা। নেটিজেনরাও অনেকেই লেখেন, ‘একদম মনের কথা’। তবে কি বিগ বসের মঞ্চে গিয়ে লাফটার সেনের জনপ্রিয়তায় ভাঁটা পড়ল?

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks