প্রয়াত অভিনেতা তাপস পালের কন্যা সেভাবে নজর কাড়তে পারেননি বড়পর্দায়। সম্প্রতি অভিনেত্রী সোহিনী পালকে বিগ বসের মঞ্চে দেখেছে দর্শক। নোপো-কিড, প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড তাঁর, তবু সৌরভ সঞ্চালিত শো-তে বেশিদিন টিকতে পারেননি সোহিনী।

বিগ বসের ঘর থেকে বেরিয়ে সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, বিয়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মনখোলা ও সংবেদনশীল বক্তব্য রেখে মন জয় করেছেন অনুরাগীদের। ত্রিশের কোঠার শেষ প্রান্তে পৌঁছে একাকীত্ব বা বিয়ে না হওয়া নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গিকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের জীবনের গতিপথ সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার কথা জানালেন তিনি।
‘বিয়ে বা সম্পর্কের বিরুদ্ধে নই, কিন্তু কোনও পরিকল্পনা ছিল না’:
বিয়ে ও সঙ্গী পাওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে সোহিনী স্পষ্ট জানান, সম্পর্কের গুরুত্ব তিনি অস্বীকার করেন না।
সোহিনী জানান, ‘আমার বিয়ে বা জীবনসঙ্গী খুঁজে পাওয়ার বিরুদ্ধে কোনো মতামত নেই। তবে সত্যি বলতে, এটা নিয়ে আমার বিশেষ কোনো আগাম পরিকল্পনা ছিল না। আমি এখন আমার ত্রিশের কোঠার শেষভাগে, অবিবাহিত এবং আমার কোনো সন্তান নেই।’
সন্তান প্রসঙ্গে সঞ্চালিকা মৃদু হেসে মনে করিয়ে দিলে, সোহিনী হেসে যোগ করেন, ‘হ্যাঁ, আমার তো হিউম্যান চাইল্ড (সন্তান) নেই, তবে ফার বেবিস (পোষ্য) তো রয়েছেই!’
‘কাউকে দেখানোর জন্য বা সময় চলে যাচ্ছে বলে সম্পর্ক চাই না’:
{{/usCountry}}‘কাউকে দেখানোর জন্য বা সময় চলে যাচ্ছে বলে সম্পর্ক চাই না’:
{{/usCountry}}সমাজে নিজেদের মতো একা থাকা নারীদের প্রতিনিধিত্ব করে সোহিনী আক্ষেপ ও আত্মবিশ্বাসের মিশেলে জানান, সমাজকে দেখানোর জন্য বা শুধু সময়ের দোহাই দিয়ে কারোর সঙ্গে থাকার মানসিকতায় তিনি বিশ্বাস করেন না।
তিনি একা ঘুরে বেড়াতে পারেন, ভালো বই পড়া, চমৎকার কোনো আড্ডা, গান শোনা, কিংবা মাকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার মতো ছোট ছোট মুহূর্ত উপভোগ করেই তাঁর জীবন শান্তিতে ভরপুর। তিনি স্পষ্ট করেন যে, নিজেকে ‘অসম্পূর্ণ’ ভেবে কাউকে এসে সম্পূর্ণ করে দেওয়ার অপেক্ষায় তিনি বসে নেই।
বিশেষ কেউ কি অপেক্ষা করছে?
সঞ্চালিকা যখন জানতে চান, বর্তমানে কি কেউ তাঁর জীবনে রয়েছে বা অপেক্ষা করছে, সোহিনী মুচকি হেসে জানান, 'না, একদম এই মুহূর্তে কেউ নেই! তবে আমি একা থাকতে ভালোবাসি। আর যদি ভবিষ্যতে উপযুক্ত কেউ আসে, তবে আমি নিশ্চিতভাবে তাকে স্বাগতম জানাব এবং উদ্যাপন করব। তবে শুধুমাত্র কারোর সঙ্গে থাকতে হবে বলেই তাড়াহুড়ো করে কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর কোনো ইচ্ছা আমার নেই।
টলিউড তারকাদের ব্যক্তিগত জীবন ঘিরে চটকদার খবরের ভিড়ে সোহিনীর এমন পরিণত, শান্ত ও আত্মবিশ্বাসী ভাবনা অনুরাগী ও নেটিজেনদের কাছে প্রশংসা কুড়োচ্ছে।