বলিউডের অন্যতম সেরা পরিবার ‘কাপুর’ ও ‘পতৌদি’ বংশের রক্ত তাঁর গায়ে। বাবা সইফ আলি খান, মা করিনা কাপুর—দুজনেই হিন্দি সিনেমার প্রথম সারির তারকা। তবুও গ্ল্যামার দুনিয়া কিংবা রুপোলি পর্দার আলো টানে না তারকা-সন্তান তৈমুর আলি খানকে! বরং মাত্র ৮ বছর বয়সেই নিজের স্বপ্নের গতিপথ স্পষ্ট করে দিয়েছে সে। তৈমুর হতে চায় পেশাদার ফুটবলার কিংবা ক্রিকেটার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তৈমুরের এই স্পোর্টসপ্রীতির কথা নিজেই সামনে এনেছেন করিনা কাপুর খান।
হনুমান দাসকে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা জানান, তৈমুর আন্তর্জাতিক মানের খেলোয়াড় হতে চায়। করিনার কথায়, ‘টিম (তৈমুরের ডাকনাম) যখন বলে ও বিশ্বমঞ্চে ফুটবল বা ক্রিকেট খেলতে চায়, তখন আমি ওকে বলি—যদি সত্যিই এটা করতে চাও, তবে তোমাকেই সেটা সত্যি করে দেখাতে হবে। আমাদের দায়িত্ব ওকে সঠিক দিশা দেখানো।’ করিনা আরও যোগ করেন, ‘ফিল্মি পরিবার থেকে এসেছে বলেই যে ওকে অভিনেতা হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওর বয়স যখন আমার ছিল, আমি তখন থেকেই জানতাম আমি অভিনয়ই করব। তৈমুরও আমার মতোই স্পষ্টভাষী। ও যদি খেলাধুলা বেছে নিতে চায়, আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’
অবশ্য তৈমুরের রক্তে খেলাধুলোর জিন আগেই উপস্থিত। তার ঠাকুর্দা প্রয়াত মনসুর আলি খান পতৌদি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক, এবং মনসুর আলির বাবা ইফতিখার আলি খান পতৌদি ভারত ও ইংল্যান্ড—দুই দেশের হয়েই টেস্ট ক্রিকেট খেলেছেন।
সোহা আলি খানের একটি পডকাস্টেও করিনা আগে জানিয়েছিলেন, তৈমুর বা জেহ কেউই সিনেমা নিয়ে খুব একটা আগ্রহী নয়। বরং তৈমুর মাকে মাঝেমধ্যেই প্রশ্ন করে, মেসি কিংবা বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে করিনার বন্ধুত্ব আছে কি না! মেসির ভারত সফর চলাকালীন দুই ছেলেকে নিয়ে বিশ্ববিখ্য়াত ফুটবল তারকার সঙ্গে সাক্ষাৎও করেন করিনা।
{{/usCountry}}সোহা আলি খানের একটি পডকাস্টেও করিনা আগে জানিয়েছিলেন, তৈমুর বা জেহ কেউই সিনেমা নিয়ে খুব একটা আগ্রহী নয়। বরং তৈমুর মাকে মাঝেমধ্যেই প্রশ্ন করে, মেসি কিংবা বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে করিনার বন্ধুত্ব আছে কি না! মেসির ভারত সফর চলাকালীন দুই ছেলেকে নিয়ে বিশ্ববিখ্য়াত ফুটবল তারকার সঙ্গে সাক্ষাৎও করেন করিনা।
{{/usCountry}}উল্লেখ্য, করিনাকে খুব শীঘ্রই দেখা যাবে মেঘনা গুলজারের আগামী ছবি ‘দায়রা’-তে। ছবিটিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে, সঙ্গে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারান। আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি, যা বক্স অফিসে মুখোমুখি টক্কর দেবে কুণাল খেমুর 'ভাইব' ছবির সঙ্গে।