...
...
Next Story

Shah Rukh Khan: গাড়ির অন্দরেই ফ্রিজ থেকে ম্যাসাজ পার্লার! বিদেশ থেকে শাহরুখ আনলেন ক্য়াডিলাক, দাম শুনলে ভিরমি খাবেন

বলিউডের ‘কিং’ যখন রাস্তায় বেরোন, তখন রাজকীয় মেজাজ থাকবে না—তা কি হয়? সাফল্যের নতুন শিখর ছোঁয়ার পর এবার নিজের গ্যারেজে এক দুষ্প্রাপ্য ‘দানব’ নিয়ে এলেন শাহরুখ খান। বহুমূল্য গাড়ির নেশা তাঁর চিরকালের, কিন্তু এবারের সংযোজনটি আক্ষরিক অর্থেই ‘স্পেশাল’।

Published on: May 16, 2026, 10:01:10 IST
Advertisement

শাহরুখ খান মানেই লার্জার দ্যান লাইফ। তাঁর ছবির বক্স অফিস কালেকশন যেমন আকাশছোঁয়া, তাঁর শখও ঠিক তেমনই রাজকীয়। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় শাহরুখকে দেখা গেল তাঁর নতুন রূপোলি রঙের ক্যাডিল্যাক এসকেলেড-এ। ভারতে এই ব্র্যান্ডের গাড়ি অফিশিয়ালি বিক্রি হয় না, তাই মনে করা হচ্ছে বিদেশ থেকে বিশেষ অর্ডারে এটি আনিয়েছেন কিং খান। আর এই আমদানির খরচ ধরলে গাড়িটির বর্তমান মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি টাকার কাছাকাছি।

গাড়ির অন্দরেই ফ্রিজ থেকে ম্যাসাজ পার্লার! বিদেশ থেকে শাহরুখ আনলেন ক্য়াডিলাক, দাম শুনলে ভিরমি খাবেন
গাড়ির অন্দরেই ফ্রিজ থেকে ম্যাসাজ পার্লার! বিদেশ থেকে শাহরুখ আনলেন ক্য়াডিলাক, দাম শুনলে ভিরমি খাবেন

কী আছে এই ‘বিলাসবহুল প্রাসাদে’?

শাহরুখের এই নতুন SUV-টি স্রেফ একটি গাড়ি নয়, বরং রাস্তার ওপর এক অত্যাধুনিক লাউঞ্জ। কী নেই এতে? পাওয়ারফুল ইঞ্জিন: এতে রয়েছে ৬.২ লিটারের শক্তিশালী V8 ইঞ্জিন। অন্দরসজ্জা: গাড়ির ভেতরে রয়েছে ৩৮ ইঞ্চির কার্ভড ওলেড ডিসপ্লে এবং ৪২টি স্পিকার বিশিষ্ট প্রিমিয়াম সাউন্ড সিস্টেম। আরামের চূড়ান্ত: সিটে রয়েছে ম্যাসাজ করার সুবিধা, সেই সঙ্গে আছে একটি ছোট্ট রেফ্রিজারেটর এবং ফ্রিজার। স্কাই ভিউ: মাথার ওপর রয়েছে বিশাল ‘স্কাই গ্লাস রুফ’, যা দিয়ে খোলা আকাশ দেখতে দেখতেই সফর সারবেন বাদশাহ।

গ্যারেজের পুরনো সদস্যরা:

শাহরুখের সংগ্রহে ইতিমধেই রয়েছে রোলস রয়েস ফ্যান্টম, ল্যান্ড রোভার রেঞ্জ রোভার এবং বিএমডব্লিউ আই-৮-এর মতো দামী সব গাড়ি। ক্যাডিল্যাক যুক্ত হওয়ার পর তাঁর গ্যারেজ যে এখন বিশ্বের অন্যতম সেরা লাক্সারি কালেকশন, তা নিয়ে সন্দেহ নেই অনুরাগীদের। এক ভক্ত তো কমেন্টেই লিখে দিলেন, “বাদশাহর কাছে যে টাকা আছে, তাতে তিনি এমন ১০০০টা গাড়ি কিনতে পারেন!”

২০২৩ সালে ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর হাজার কোটির সাফল্যের পর শাহরুখ এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘কিং’-এর কাজ নিয়ে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় দীপিকা পাড়ুকোনের সঙ্গে এই ছবির শুটিং সেরেছেন তিনি। এই ছবিতে প্রথমবার মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। বড় পর্দায় ‘কিং’ আসার আগেই বাস্তবের রাজকীয় মেজাজে মজেছেন কিং খান।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe