...
...
Next Story

Salman Khan: ‘এটা আমার কাজ নয়’, পাপারাৎজিদের উপর চটে লাল ভাইজান! কীসের অনুরোধে রাগলেন সলমন?

বিগ বসের সেটে পাপারাৎজিদের উপর আচমকাই রেগে গেলেন সলমন খান। কেন মেজাজ হারালেন দাবাং খান?

Updated on: Sep 5, 2026, 13:41:02 IST
Advertisement

টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ও চর্চিত রিয়্যালিটি শো 'বিগ বস'-এর ২০তম সিজন নিয়ে হাজির হচ্ছেন বলিউড মেগাস্টার সলমন খান। রবিবার থেকে শুরু হতে চলা এই শো-এর শুটিং ইতিমধ্যেই জমকালোভাবে শুরু হয়ে গিয়েছে। আর শুটিংয়ের প্রথম দিনেই পাপারাজ্জিদের দেখে খানিকটা ক্ষুব্ধ ও বিরক্ত ভাইজান! প্যাপসের ক্যামেরার সামনে পোজ দেওয়ার আর্জি উঠতেই প্রকাশ্যেই নিজের অসন্তোষ প্রকাশ করে ফেলেন তারকা।

‘এটা আমার কাজ নয়’, পাপারাৎজিদের উপর চটে লাল ভাইজান! কীসের অনুরোধে রাগলেন সলমন? (AFP)
‘এটা আমার কাজ নয়’, পাপারাৎজিদের উপর চটে লাল ভাইজান! কীসের অনুরোধে রাগলেন সলমন? (AFP)

কী ঘটেছিল শুটিং সেটে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কাউবয় লুকে সেটে হাজির হয়েছেন সালমান। কিন্তু ক্যামেরার পেছনের কারো উদ্দেশ্যে হঠাৎই কিছুটা রেগে গিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘এটি আমার কাজ নয়। আমার ক্যামেরার সামনে এসে পোজ দেওয়ার কোনো প্রয়োজন নেই।’

সলমনের মুখ থেকে এই কথা শোনার পরই উপস্থিত পাপারাজ্জি ও অনুরাগী থেকে শুরু করে ক্রু সদস্যদের মধ্যে হালকা চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিজের বিরক্তি প্রকাশ করলেও শেষ পর্যন্ত পাপারাজ্জিদের নিরাশ করেননি ভাইজান। সময় কম থাকা সত্ত্বেও তিনি ধৈর্য ধরে সাংবাদিকদের ছবি তোলার সুযোগ দেন এবং বিভিন্ন অ্যাকশন পোজে ছবি তোলেন। এমন কি তাঁর টিম দেরি হয়ে যাওয়ার তাগাদা দেওয়া সত্ত্বেও,সলমন সেখানে উপস্থিত পাপারাজ্জি ও ক্রু মেম্বারদের সঙ্গে নিজস্বী (Selfie) তুলতেও না করেননি। এদিন তাঁর পরনে ছিল ডার্ক ব্রাউন লেদার কাউবয় হ্যাট, ম্যাচিং বুট, সিলভার বেল্ট বাকল এবং ক্যাজুয়াল টি-শার্ট ও জ্যাকেট।

‘বিগ বস ২০’-এর চমক:

৬ সেপ্টেম্বর থেকে কালার্স টিভি এবং জিও-হটস্টার (JioHotstar)-এ শুরু হতে চলেছে ‘বিগ বস ২০’। শুধুমাত্র হিন্দি নয়, একই দিনে নাগাজুর্না, বিজয় সেতুপতি, মোহনলাল এবং কিচ্ছা সুদীপের সঞ্চালনায় দক্ষিণ ভারতীয় সংস্করণেরও প্রিমিয়ার হতে চলেছে। তবে সৌরভ সঞ্চালিত বিগ বস বাংলা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

এবার 'অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড'-এর আদলে তৈরি করা হয়েছে মূল বিগ বসের ঘরটি। যার মধ্যে শার্ক-থিমযুক্ত পুল, বড় গোলাপি চায়ের কাপের আকৃতির সোফাসেট এবং হট-এয়ার বেলুন সিটিং এরিয়ার মতো ফ্যান্টাসি উপাদান রয়েছে। চলতি সিজনে প্রতিযোগী হিসেবে কুশল তানওয়ার, মাহি ভিজ, আম্রপালি দুবে, গীতা বাসরা এবং আমির খানের ভাই ফয়সাল খানের মতো তারকাদের নাম জোর গুঞ্জনে রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks