...
...
Next Story

মৌনি-দিশা ‘সমকামী’, ডিভোর্সের পর ট্রোল! বলিউডের আর কোন তারকার নামে আছে এমন অপবাদ

সূরজের সঙ্গে ডিভোর্সের পর, মৌনি আর দিশা-র বন্ধুত্বকেই অনেকে দায়ি করতে থাকেন বিয়ে ভাঙার কারণ হিসেবে। তবে দিশা-মৌনিরা প্রথম নন, এর আগেও বলিউডের বহু তারকার গায়ে লেগেছে ‘সমকামি’ তকমা। জানেন তাঁরা কারা?

Published on: May 18, 2026, 13:27:15 IST
Advertisement

বিয়ের ৪ বছর হতে না হতেই যেন আচমকাই শেষ হল মৌনি রায় ও সূরজ নামবিয়ারের রূপকথার সফর। দুজনে ইতিমধ্যেই যৌথ বিবৃতির মাধ্যমে দিয়েছেন ডিভোর্সের খবরে সিলমোহর। এরপরই মৌনি রায়-এর সঙ্গে বলিপাড়ার আরেক নায়িকা দিশা পাটানি-র নাম জোড়ে। দুজনকে নিয়ে শুরু হয় ‘সমকামিতা’র কদর্য ইঙ্গিত। এমনকী, মৌনি আর দিশা-র বন্ধুত্বকেই অনেকে দায়ি করতে থাকেন ডিভোর্সের কারণ হিসেবে। তবে দিশা-মৌনিরা প্রথম নন, এর আগেও বলিউডের বহু তারকার গায়ে লেগেছে ‘সমকামি’ তকমা।

করণ জোহর:

মৌনি ও দিশা।
মৌনি ও দিশা।

বলিউডের প্রথম সারির নায়কদের প্রেম ভাঙুক বা বিয়ে, সোশ্যাল মিডিয়া পোস্ট হোক বা কোনো নিউজ রিপোর্ট, সেই নায়কের সঙ্গে করণ জোহরের নাম জড়াবেই। করণ তাঁর আত্মজীবনী ‘অ্যান আনসুইটেবল বয়’ -এ নিজের যৌন অভিমুখ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। যদিও প্রেমিকের তালিকায় কারা ছিলেন, তা নিয়ে কখনোইসেভাবে কথা বলেননি। গোপনীয়তা রেখেছেন ব্যক্তিজীবন।

কার্তিক কুমার ও শাহরুখ খান:

তামিল গায়িকা ও আরজে সুচিত্রা তাঁর প্রাক্তন স্বামী কার্তিক কুমারের সেক্সুয়ালিটি নিয়ে বিতর্কিত অভিযোগ তুলেছিলেন। দাবি করেছিলেন যে, লন্ডনে শাহরুখ খান ও করণ জোহরের সঙ্গে তাঁর বরের নাকি সমকামী সম্পর্ক ছিল।

এখানেই শেষ নয়, সিদ্ধার্থ মালহোত্রা, রণবীর সিং-এর মতো অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখোপাধ্যায় প্রায়শই তাঁদের যৌন পরিচয় নিয়ে গুঞ্জনের শিকার হয়েছেন। যদিও তারকারা কোনোদিনই এই অযাচিত ব্যাপারে মন্তব্য করেননি।

ডিভোর্স নিয়ে কী বলেন মৌনি ও সূরজ:

প্রসঙ্গত, ২০১৮ সালে দুবাইতে আলাপ হয় মৌনি ও সূরজের। করোনা লকডাউনের কঠিন সময় দুবাইতে সুরজের পরিবারের সঙ্গেই কাটান মৌনি। যা তাঁদের আরও কাছাকাছি নিয়ে আসে। এরপর ২০২২ সালে গোয়া-য় বিয়ের অনুষ্ঠান। আর চার বছর পর, দুজনের পথ হল আলাদা। এখন নতুন করে সবটা শুরু করার পালা।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe