ছুটি কাটাতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা (Nushrratt Bharuccha)। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডে মারাত্মক চোট লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর শুক্রবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে (Air Ambulance) করে তাঁকে তড়িঘড়ি মুম্বাই নিয়ে আসা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিনেত্রীকে দ্রুত স্পাইন সার্জারির (Spine Surgery) মুখোমুখি হতে হবে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের হাসপাতালের সামনে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে অভিনেত্রীকে। সেই সময় তাঁর পাশে মা ও পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিত থাকতে দেখা যায়।
পিআর টিমের অফিসিয়াল বিবৃতি ও গোপনীয়তার অনুরোধ
অভিনেত্রীর টিমের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মুহূর্তে আমাদের একমাত্র অগ্রাধিকার হলো তাঁর স্বাস্থ্য এবং প্রয়োজনীয় সুচিকিৎসা নিশ্চিত করা। নুসরতের দ্রুত আরোগ্যের জন্য তাঁর ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করা হচ্ছে। আপডেট পেলে সঠিক সময়ে জানানো হবে।’
উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগেই বালি সৈকত থেকে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘Holiday on my mind! Where do I head out to now?’—তার পরেই এই আকস্মিক বিপর্যয় ঘটল।
টাইগার শ্রফের সাথে নতুন প্রজেক্টে নুসরত
দুর্ঘটনার খবরটি এমন এক সময়ে এল, যখন টাইগার শ্রফ (Tiger Shroff)-এর পরবর্তী ছবিতে নায়িকার নাম চূড়ান্ত হওয়ার গুঞ্জন চলছিল। এই ছবি দিয়ে প্রথমবার টাইগার-নুসরতের অন-স্ক্রিন জুটি বাঁধতে চলেছেন।
অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জৈন তাঁর নতুন ব্যানার ‘VJ Frames’-এর অধীনে প্রযোজক হিসেবে ডেবিউ করতে চলেছেন এই প্রজেক্টের মাধ্যমে। নুসরতকে শেষবার দেখা গিয়েছিল সোহম শাহের বিপরীতে ‘উফফ ইয়ে সিয়াপা’ চলচ্চিত্রে।
{{/usCountry}}অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জৈন তাঁর নতুন ব্যানার ‘VJ Frames’-এর অধীনে প্রযোজক হিসেবে ডেবিউ করতে চলেছেন এই প্রজেক্টের মাধ্যমে। নুসরতকে শেষবার দেখা গিয়েছিল সোহম শাহের বিপরীতে ‘উফফ ইয়ে সিয়াপা’ চলচ্চিত্রে।
{{/usCountry}}প্রায় দু’দশকের বলি-সফর
২০০৬ সালে ‘জয় সন্তোষী মা’ দিয়ে বলিপাড়ায় পথচলা শুরু হলেও ২০১০ সালে ‘লাভ সেক্স অউর ধোকা’ এবং পরবর্তীকালে ‘প্যায়ার কা পঞ্চনামা’, ‘প্যায়ার কা পঞ্চনামা ২’ ও ‘সোনু কে টিটু কি সুইটি’-র মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করেন নুসরত।