...
...
Next Story

শুটিং ফ্লোরে দুর্ঘটনার শিকার নুসরত, ভর্তি হাসপাতালে, এখন কেমন আছেন নায়িকা?

মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী নুসরত বারুচা। এই মুহূর্তে তিনি ভর্তি হয়েছেন হাসপাতালে। তবে কীভাবে এই ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, বালিতে শুটিং চলাকালীন তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

Published on: Oct 1, 2026, 19:00:30 IST
Advertisement

মারাত্মক দুর্ঘটনার শিকার অভিনেত্রী নুসরত বারুচা। এই মুহূর্তে তিনি ভর্তি হয়েছেন হাসপাতালে। তবে কীভাবে এই ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, বালিতে শুটিং চলাকালীন তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

শুটিং ফ্লোরে দুর্ঘটনার শিকার নুসরত
শুটিং ফ্লোরে দুর্ঘটনার শিকার নুসরত

আরও জানা গিয়েছে, এই মুহূর্তে অভিনেত্রী রয়েছেন বালিতে। সেখানেই হচ্ছিল শুটিং। শুটিং ফ্লোরেই আচমকা আঘাত লাগে তাঁর। সেখানেই একটি হাসপাতালে তিনি ভর্তি। চিকিৎসার জন্য তাঁকে বালিতেই থাকতে হবে কিছুদিন।

আরও পড়ুন: সোহিনী-আলেকজান্দ্রার সঙ্গে রিইউনিয়ন সায়কের, বিগ বস নিয়ে কী কথা হলো তিনজনের?

কিছুদিন আগে বালি থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন নুসরত। খুব সম্ভবত আগামী ছবিতে টাইগার শ্রফের সঙ্গে কাজ করবেন তিনি। তবে সেই ছবির শুটিং চলাকালীনই এই ঘটনা ঘটেছে কিনা সেটা এখনও অজানা। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পশমিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এলভিশ যাদবকে।

আরও পড়ুন: 'এখনও রাতে ঘুমোতে পারি না', কোন ভয় তাড়া করে মিমিকে?

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks