সোমবারই সোশ্যাল মিডিয়ায় মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে ভ্রমণের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন যশ দাশগুপ্ত। আর সেই ছবি দেখেই আরও একবার ধর্ম টেনে আক্রমণ করা হল অভিনেত্রীকে। বরাবরই সর্ব ধর্মে বিশ্বাসী নুসরত। রথ থেকে শুরু করে দীপাবলি-দুর্গাপুজো কিংবা ক্রিসমাস, সব উৎসবই উদযাপন করতে দেখা যায় তাঁকে।

উজ্জয়নের মহাকালেশ্বর মন্দির দর্শনের যে ছবিগুলি ভাগ করে নিয়েছেন নুসরত সেখানে তাঁকে দেখা গেল গোলাপি রঙের সালোয়ারে। এমনকী সিঁথিতে সিঁদুরও। আর সঙ্গে কপালে লাগিয়েছেন মহাকালের টিকা। উজ্জয়নের সতীপীঠে হরসিদ্ধি মাতা-র মন্দিরেও গিয়েছিলেন তাঁরা। সেই ছবি শেয়ার করেছেন। দেওয়ালে আঁকা একটি শিবের ফোটোর দুই ধারে দাঁড়িয়ে কর্তা-গিন্নি ছবি তোলেন। এই পোস্টের ক্যাপশনে যশ লেখেন, ‘হর হর মহাদেব’। সঙ্গে হাত জোর করার ও লাল হার্টের ইমোজি।
দেখুন সেই পোস্ট-
আর এই পোস্টেই একজন মন্তব্য করেন, ‘একজন মুসলিম হয়ে এগুলো কী করে মাথায় লিখল’! তবে অভিনেত্রীর এক ভক্তই এই কটাক্ষের জবাব দিয়েছেন। লেখেন, ‘কারণ ও তোমার মতো অশিক্ষিত মুসলিম নয়, তাই’। আরেকজন আবার লেখেন, ‘এগুলো বন্ধ হওয়া উচিত।’
{{/usCountry}}আর এই পোস্টেই একজন মন্তব্য করেন, ‘একজন মুসলিম হয়ে এগুলো কী করে মাথায় লিখল’! তবে অভিনেত্রীর এক ভক্তই এই কটাক্ষের জবাব দিয়েছেন। লেখেন, ‘কারণ ও তোমার মতো অশিক্ষিত মুসলিম নয়, তাই’। আরেকজন আবার লেখেন, ‘এগুলো বন্ধ হওয়া উচিত।’
{{/usCountry}}অবশ্য এই প্রথম নয়, যখন মন্দির দর্শনে গিয়ে কটাক্ষের মুখে পড়লেন নুসরত। এর আগে ২০২১ সালের প্রথম দিকে শাঁখা-পলা পরে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময় তাঁর সঙ্গে যশ দাশগুপ্ত এবং তৃণমূল নেতা মদন মিত্রও উপস্থিত ছিলেন। ২০২৪ সালের শেষের দিকে 'আড়ি'-র শুটিং শুরু করার আগে তাঁরা দুজনে একসঙ্গে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিতে যান।
২০২১ সালে নিখিল জৈনের সঙ্গে বিয়ে অবৈধ বলে ঘোষণা করেন নুসরত। ওই একই বছরে তাঁর প্রেগন্যান্সির খবর আসে। সেই সময় অভিনেত্রী সন্তানের পিতার পরিচয় নিয়ে উঠেছিল প্রশ্ন। যদিও পরবর্তীতে একটি বার্থ সার্টিফিকেট সামনে আসে, যেখান থেকে দেখা যায়, নুসরতের সন্তানের বাবা যশ। যিনি প্রেগন্যান্সির সময় আগলে রেখেছিলেন অভিনেত্রীকে। এমনকী ডেলিভারির সময় বউয়ের সঙ্গে ছিলেন হাসপাতালেই। প্রথম বিয়ে থেকেও একটি ছেলে হয়েছিল যশের। যে বর্তমানে যশ ও নুসরতের সঙ্গেই থাকে।
যশ দাশগুপ্ত ও নুসরত জাহান জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হল ‘আড়ি’, যাতে দেখা গিয়েছিল মৌসুমী চট্টোপাধ্যায়কেও। এটি ছিল যশরতের প্রযোজনায় তৈরি দ্বিতীয় সিনেমা। প্রথমটি ‘সেন্টিমেন্টাল’। ঘোষণা করা হয়েছিল ‘ও মন ভ্রমণ’-এরও। যদিও এই ছবিটি নিয়ে সেভাবে কোনো আপডেট আসেনি আর।