...
...
Next Story

সিঁথি ভরা সিঁদুর, জাহান হয়েও কেন দুর্গা মাকে করেন বরণ? বিতর্কে মুখ খুললেন নুসরত

সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে লাল টিপ, এয়োঁ লুকে নুসরতকে মানিয়েছিল বেশ। অভিনেত্রীর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ট্রোল শুরু। যাতে মুখ খুলে সর্বধর্ম সমন্বয়ের পাঠ পড়ালেন অভিনেত্রী।

Published on: Oct 24, 2026, 08:00:15 IST
Advertisement

লাল পাড়ের সাদা শাড়ি পরে দুর্গা মাকে বরণ করতে দেখা গিয়েছে অভিনেত্রী নুসরত জাহানকে। সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে লাল টিপ, এয়োঁ লুকে মানিয়েছিল বেশ। এমনকী বউয়ের বরণ করার ভিডিয়ো ক্যামেরাবন্দি করছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। তবে শুধু দুর্গাপুজো নয়, জগন্নাথপুজো থেকে দিওয়ালি, বড়দিন, সমস্তটাই ধুমধাম করে পালন করেন নুসরত।

দুর্গা মা-কে বরণ করে ট্রোল, বিতর্কে মুখ খুললেন নুসরত জাহান।
দুর্গা মা-কে বরণ করে ট্রোল, বিতর্কে মুখ খুললেন নুসরত জাহান।

এবার ঠাকু বরণের ঝলক সামনে আসতেই উঠল কটাক্ষের বন্যা। যা নিয়ে মুখ খুললেন নুসরত খোদ। সম্প্রতি মিডিয়ার মুখোমুখি হয়ে জানালেন, ‘উৎসব সকলের হয়। আর আমি চিরকাল সকল উৎসব পালন করে আসছি। অনেকেই বলে তুমি তো জাহান। আমি কোনোদিন কাওকে জবাব দেইনি। আমার মনে হয় যারা অন্য ধর্মের হয়েও, বিশ্বাসের সঙ্গে মায়ের আরাধনা করছে, সিঁদুর খেলায় মেতে উঠছে, তাঁদেরও উচিত নয় জবাব দেওয়া। কারণ এটা ব্যক্তিগত পছন্দ। আমার পোস্টের কমেন্টেও দেখছি অনেকে অনেক কিছু লিখছে। যাঁদের মনে হয়, তাঁরা নিজের ধর্মের ব্য়াপারে সমস্ত কিছু জানে। কিন্তু আমি তাঁদের থেকে একটু হলেও বেশি জানি। আপনার বিশ্বাস আপনার কাছে রাখুন। আপনিও ভালো থাকুন, আমিও নিজেকে ভালো রাখছি।’

একসময় হিন্দু রীতি মেনেই সামাজিক বিয়ে করেছিলেন নুসরত তুরস্কে গিয়ে কলকাতারই ব্যবসায়ী নিখিল জৈনকে। এরপর বিয়ে সেরে একেবারে শাঁখা-পলা আর সিঁদুর পরে দিল্লিতে পৌঁছেছিলেন সাংসদ হিসেবে শপথ নিতে। যদিও পর তাঁর সেই বিয়ে অবৈধ হিসেবে জানান দুজনেই। কারণ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে এই বিয়ের রেজিস্ট্রিই হয়নি। নুসরত আর যশের বিয়ে নিয়ে সেরকম কোনো তথ্যই জানা যায়নি। তবে শোনা খবর, দুজনে নাকি কালীঘাট মন্দিরে করেছিলেন বিয়ের রীতিনীতি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks