...
...
Next Story

Salman Khan: ‘আমারও সন্তান হবে…’, ৬১ বছর বয়সে বাবা হওয়ার স্বপ্ন দেখছেন সলমন, বিয়ে করবেন?

সলমন খানেরর প্রেম জীবন নিয়ে আজও কৌতুহলের অন্ত নেই। তিনি কি সত্যিই সম্পর্কে রয়েছেন ইউলিয়া ভান্তুরের সঙ্গে? ৬১ বছর বয়সেও বাবা হওয়ার স্বপ্ন ত্যাগ করেননি নায়ক।

Published on: Oct 15, 2026, 10:43:31 IST
Advertisement

কফি উইথ করণ’-এর সিজন ৯-এর গ্র্যান্ড প্রিমিয়ারে হোস্ট করণ জোহরের মুখোমুখি বসে জীবনের একাধিক বিতর্কিত প্রশ্ন নিয়ে জবাব দিলেন বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সলমন খান।

‘আমারও সন্তান হবে…’, ৬১ বছর বয়সে বাবা হওয়ার স্বপ্ন দেখছেন সলমন, বিয়ে করবেন? (PTI)
‘আমারও সন্তান হবে…’, ৬১ বছর বয়সে বাবা হওয়ার স্বপ্ন দেখছেন সলমন, বিয়ে করবেন? (PTI)

‘আজও কেন নিজেকে কুমার বলেন?’ প্রশ্ন করণের:

শো-তে করণ জোহর আবার সেই বিখ্যাত প্রশ্ন তুলে ধরে সলমনকে জিজ্ঞেস করেন— তিনি কি সত্যিই এখনও কুমার (ভার্জিন)? হেসে উঠে সলমন খোলসা করেন যে, তিনি মূলত নিজের ব্যক্তিগত ডেটিং লাইফ ও প্রেম নিয়ে প্রকাশ্যে কথা না বলার জন্যই এমন মন্তব্য করেছিলেন। সলমন বলেন— ‘কারণ মিডিয়া আর সমাজ সবসময় বলতে থাকে ‘তুমি অমুকের সঙ্গে ডেট করছ’... কিন্তু কেউ জানে না সেই মানুষটি সত্যিই সারা জীবনের জন্য পাশে থাকবে নাকি অন্য কাউকে বিয়ে করে চলে যাবে! ১৫-১৬ বছর বয়স থেকেই আমার মনে এই ধারণাটা তৈরি হয়েছিল।’

বাবার পরামর্শ ও সম্পর্কের দায়ভার নিজের ওপর:

সলমন জানান, তাঁর বাবা সেলিম খান তাঁকে পরামর্শ দিয়েছিলেন বেডরুমের কথা যেন বেডরুমেই থাকে, তা যেন লিভিং রুমে বা জনসমক্ষে না আনা হয়। তবে নিজের সিঙ্গল থাকা নিয়ে কাউকেই দোষ দিতে চান না ভাইজান। তিনি বলেন—'কোনো একদিন আমারও সন্তান হবে। কিন্তু কেউ আমাকে আটকে রাখেনি। এমন অভিযোগ করা সাজে না যে আমি একটা সুন্দর সম্পর্ক চেয়েছিলাম আর পুরো পৃথিবী আমার বিরুদ্ধে চলে গিয়েছিল। এর জন্য আমি অন্য কাউকে দোষ দিতে পারি না।' সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন করণ জোহর। সেই সিদ্ধান্তে খুশি সলমন। ভাইজান বলেন, ‘আমারও একদিন সন্তান হবে। আমি তোমার জন্য খুশি, যখন তুমি সেই সিদ্ধান্ত নিয়েছিলে। হ্যাঁ, সন্তান অবশ্যই আসবে’।

নব্বইয়ের দশকে ‘হাম দিল দে চুকে সনম’-এর সেট থেকে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সলমনের সম্পর্ক ব্যাপক চর্চায় এসেছিল, যা ২০০২ সালে বিচ্ছেদে রূপ নেয়। এর আগে মডেল-অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে দীর্ঘ এক দশকের সম্পর্ক ছিল এবং বিয়ের সব আয়োজন চূড়ান্ত হওয়ার পরও তা ভেঙে যায়। পরবর্তীতে ক্যাটরিনা কাইফের সঙ্গেও সলমনের গভীর সম্পর্কের গুঞ্জন ছিল। বর্তমানে রোমানিয়ান গায়িকা ও সঞ্চালিকা লুলিয়া ভান্তুরের সঙ্গে সলমনের নাম জড়ায়, যিনি সম্প্রতি সলমনের ‘সিকান্দার’ ছবিতে গানও গেয়েছেন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks