...
...
Next Story

গ্রামের সরলতার সঙ্গে শহুরে জটিলতার দ্বন্দ্ব, কোন গল্প শোনাবে ‘লক্ষীকান্তপুর লোকাল’?

আগামী ২১ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল। পূর্বে ৭ তারিখ নির্ধারণ করা হলেও পরে সেটি পাল্টে দেওয়া হয়। এই ছবিতে দেখতে পাওয়া যাবে একগুচ্ছ তারকাকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে। এবার মুক্তি পেল ছবির অফিশিয়াল টিজার।

Published on: Nov 5, 2025, 13:27:11 IST
Advertisement

আগামী ২১ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। পূর্বে ৭ তারিখ নির্ধারণ করা হলেও পরে সেটি পাল্টে দেওয়া হয়। এই ছবিতে দেখতে পাওয়া যাবে একগুচ্ছ তারকাকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে। এবার মুক্তি পেল ছবির অফিশিয়াল টিজার।

টিজার প্রসঙ্গে

কোন গল্প শোনাবে ‘লক্ষীকান্তপুর লোকাল’?
কোন গল্প শোনাবে ‘লক্ষীকান্তপুর লোকাল’?

সিনেমার পোস্টার মুক্তি পেতেই বোঝা গিয়েছিল এই ছবিটি তিনটি পরিবারের গল্প নিয়ে তৈরি হতে চলেছে। এবার টিজারে ফুটে উঠল সেই দম্পতির অন্তর্বর্তী টানপোড়েনের কাহিনি। প্রথম দম্পতি অর্থাৎ কৌশিক গঙ্গোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের একটি ছাপোসা জীবন ছিল যা সম্পূর্ণ পাল্টে যায় কৌশিকের অসুস্থতার পর।

আরও পড়ুন: রাখলেন না এক কানাকড়িও, ‘রঘু ডাকাত’ ইভেন্টের উপার্জিত সমস্ত অর্থ ফেডারেশনের হাতে তুলে দিলেন দেব

অন্যদিকে ইন্দ্রনীল এবং সঙ্গীতা নিজেদের ফ্যামিলি প্ল্যানিং করতে ব্যস্ত কিন্তু বয়স্ক বাবাকে নিয়ে জেরবার ইন্দ্রনীল। তৃতীয় দম্পতি অর্থাৎ রাজনন্দিনী এবং জন দুজনেই নতুন বিবাহিত দম্পতি কিন্তু রাজনন্দিনীর চরিত্রটি চায় বাড়িতে কেউ তার কাজে সহায়তা করুক।

এবার গল্পের মোড় ঘুরে যায় যখন লক্ষীকান্তপুর গ্রাম থেকে শহরে আসে তিন মহিলা। এই তিন মহিলার চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম, সায়নী ঘোষ এবং চান্দ্রেয়ী ঘোষ। তিন দম্পতির বাড়িতে কাজ শুরু করে এই তিন মহিলা। কিন্তু এখানেই গ্রামের সরলতার সঙ্গে শহুরে জটিলতার দ্বন্দ্ব তৈরি হয়ে যায়।

প্রসঙ্গত, রুক্মিণী মৈত্রকে নিয়ে ‘বিনোদিনী’ ছবি পরিচালনা করে চলতি বছরেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। এবার পালা এই বছরের দ্বিতীয় ছবির। পরিচালকের হাত ধরে আবার একটি অন্যরকম ছবি দেখার জন্য প্রস্তুত দর্শকরা।

আরও পড়ুন: 'আমার যাকে বলার তাকে ঠিকই...', টলিউডের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কী বললেন কোয়েল?

সেপ্টেম্বর মাসে রাম কমল মুখোপাধ্যায় তাঁর আসন্ন ছবির যে পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সেখানে দেখা গিয়েছিল, তিনটি জানলা। তিনটি তিন রকমের জানলা, যা সম্ভবত বলবে তিনটি আলাদা আলাদা জীবনের গল্প। প্রথম জানলাটি বনেদি আকারের যেখানে ঝুলছে একজোড়া মোজা।

দ্বিতীয়টি ৯০ দশকের জানলা যেখানে একটি ছোট্ট শিশুর জামা ঝুলছে, তৃতীয় জানলাটি একেবারে আধুনিক আকারের যেখানে ঝুলছে এক দম্পতির অন্তর্বাস। ছবি দেখে স্পষ্ট হয়ে গিয়েছিল, তিন ভিন্ন জীবনের গল্প বলবে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks